1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চন্দনাইশ-সাতকানিয়াবাসীর ভালোবাসায় সিক্ত নব নির্বাচিত এমপি জসিম উদ্দীন আহমেদ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চাঁদাবাজি করলে পুলিশে দিন, পুরস্কার পাবেন: এমপি কাজল চট্টগ্রাম-১৪ আসনের ৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত  চন্দনাইশ-সাতকানিয়াবাসীর ভালোবাসায় সিক্ত নব নির্বাচিত এমপি জসিম উদ্দীন আহমেদ ঈদগাঁওয়ে রাক্ষুসে ডেভলাপারের নাটকীয় সংবাদ সম্মেলন ও দোকান দখলের নয়া ফাঁদ! কুমিল্লা-৯ আসনের এমপি আবুল কালামকে মন্ত্রী হিসেবে দেখতে চায় লাকসাম-মনোহরগঞ্জবাসী চৌদ্দগ্রামে গণভোটের পূর্ণাঙ্গ ফলাফল গ্রহণ করলেন এনসিপি’র অ্যাম্বাসেডর সুফিয়ান রায়হান কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে জামায়াতের নায়েবে আমীর ডা. তাহের বিজয়ী ৫৫ হাজার ভোটের ব্যবধানে কুমিল্লা -৯ আসনে বিএনপির আবুল কালাম বিজয়ী  জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি  হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপির প্রার্থী বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়ার বিশাল জয়

চন্দনাইশ-সাতকানিয়াবাসীর ভালোবাসায় সিক্ত নব নির্বাচিত এমপি জসিম উদ্দীন আহমেদ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১ বার

এস.এম.জাকির, চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধি:

চন্দনাইশ-সাতকানিয়াবাসীর ভালবাসায় সিক্ত হয়েছেন চট্টগ্রাম-১৪, চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭৬ হাজার ৪৯৩ ভোটে নির্বাচিত বিএনপি প্রার্থী জসিম উদ্দীন আহমেদ। গত ১৩ ফেব্রুয়ারি (শুক্রবার) সকাল থেকে গভীর রাত পর্যন্ত চন্দনাইশ পৌরসভার বদুরপাড়া গ্রামের বাড়িতে ফুলেল শুভেচ্ছা জানান চন্দনাইশ সাতকানিয়ার সর্বস্তরের জনগণ ও দলীয় নেতা-কর্মীরা। মানুষের ঢল নামে নব নির্বাচিত এমপির বাড়ীতে।

এ সময় বিজয়ী প্রার্থী জসিম উদ্দীন আহমেদ আল্লাহর প্রতি শোকরিয়া আদায় করে চন্দনাইশ ও সাতকানিয়া (আংশিক) এলাকার মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সমৃদ্ধ চট্টগ্রাম-১৪ বিনির্মাণে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন। তিনি বলেন, এ বিজয় আপনাদের, এ নির্বাচনের প্রকৃত আয়োজক দেশের সাধারণ মানুষ। দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে নতুন বাংলাদেশ বিনির্মাণে ঐতিহাসিক বিজয় মূলত জনগণেরই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মাদার অব ডেমোক্রেস্থি দেশনেত্রী খালেদা জিয়ার প্রতি উৎসর্গ করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আদর্শ অনুসরণ করে দেশ ও মানুষের কল্যাণে একনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। তিনি বলেন, তাঁর বাড়ী চট্টগ্রাম-১৪ আসনের মানুষের জন্য সব সময় উম্মুক্ত থাকবে। বিগত সময়ে যে সকল রাজনৈতিক হয়রানি মূলক মামলা হয়েছে তা প্রত্যাহার করা হবে। বালু মহল সেন্টিকেট ভেঙ্গে দিয়ে নিময়তান্ত্রিকভাবে ইজারা দিয়ে সরকারের রাজস্ব আদায় করা হবে। স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হাসপাতাল গুলোকে নতুন আঙ্গিকে পরিকল্পনা গ্রহণ করা হবে। অবহেলিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়ন, তাদের অধিকার রক্ষায় ন্যায়-নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার করেন। তাকে চট্টগ্রাম-১৪ আসনে বিভিন্ন স্তরের মানুষ ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাঁর প্রধান নির্বাচনী সমন্বয়ক এম.এ হাশেম রাজু’র ঐকান্তিক প্রচেষ্টার জন্য তাকেও ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়। গভীর রাত পর্যন্ত চলে ফুলেল শুভেচ্ছা এবং মেজবান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net