ঢাকা   ১০:১৫:১২ এএম, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর নোয়াখালী সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি  কোম্পানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বিশাল সমাবেশ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট: ইসি সচিব নোয়াখালীর কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের সহায়তায় হাটহাজারীতে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত ত্রিপুরা পাড়া পদির্শনে যান ইউএনও আবদুর রহমান চন্দনাইশে জ্ঞানের আলোর সন্ধানে প্রতিদিন শিক্ষার্থীদের হাঁটতে হয় প্রায় ২ ঘণ্টা হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন-২০২৩ বাস্তবায়নসহ তিন দফা দাবিতে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন নোয়াখালীতে ইয়াবাসহ গ্রেপ্তারের পর যুবদল নেতা বহিষ্কার কবিরহাটে জামায়াতে ইসলামীর সীরাতুন্নবী মাহফিল অনুষ্ঠিত: রাসূলের আদর্শ অনুসরণে বৈষম্যহীন সমাজ গড়ার আহ্বান

নবীগঞ্জে ড. রেজা কিবরিয়ার কর্তৃক এমপিদের ‘অপদার্থ’ বলার প্রতিবাদে বিশাল মানববন্ধন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩৬৯ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি।।

হবিগঞ্জ-১ (নবীগঞ্জ–বাহুবল) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ড. রেজা কিবরিয়া কর্তৃক ওই আসনের সাবেক সকল সংসদ সদস্যকে ঢালাওভাবে ‘অপদার্থ’ বলে আখ্যায়িত করার প্রতিবাদে এবং এ ধরনের বক্তব্যের জন্য নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবিতে নবীগঞ্জে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে নবীগঞ্জ নতুন বাজার মোড়ে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ‘সর্বস্তরের সচেতন নাগরিক সমাজ’-এর ব্যানারে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ও ওভারসিজ সাংবাদিক আশরাফ উদ্দিন। কর্মসূচি পরিচালনা করেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ও সাংবাদিক মুরাদ আহমদ।মানববন্ধনে বক্তব্য রাখেন দীঘলবাক ইউনিয়নের বিশিষ্ট শালিস ব্যক্তিত্ব ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল বারিক রনি, উপজেলা গণফোরামের সভাপতি হাফেজ সাইফুর রহমান, বিশিষ্ট মুরুব্বি কমান্ডার এম এ খালেক, উপজেলা খেলাফত মজলিশের সহসভাপতি মাওলানা মোশাহিদ আলী এবং যুবনেতা আব্দুর রকিব।

এ সময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মুক্তাদির চৌধুরী, উপজেলা জাতীয় স্বেচ্ছা পার্টির সভাপতি মিলাদ হোসেন সুমনসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।সভাপতির বক্তব্যে আশরাফ উদ্দিন বলেন, নির্বাচনী মাঠে এসে ড. রেজা কিবরিয়া নবীগঞ্জ ও বাহুবলের মানুষকে অশিক্ষিত বলে হেয় করেছেন। শুধু তাই নয়, এই এলাকার সাবেক বর্ষীয়ান সংসদ সদস্যসহ সকল এমপিকে ঢালাওভাবে ‘অপদার্থ’ আখ্যা দিয়ে তিনি কুরুচিপূর্ণ ও দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দিয়েছেন। তিনি আরও অভিযোগ করেন, ড. রেজা কিবরিয়ার সহধর্মিণী সিমি কিবরিয়া হাসপাতাল, স্কুল ও রাস্তা নির্মাণের কথা উল্লেখ করে বলেছেন—নবীগঞ্জ ও বাহুবলের জনগণ তা তাদের ‘চৌদ্দ গোষ্ঠিসহ’ ভোগ করবে, যা অত্যন্ত অবমাননাকর ও ঘৃণার বহিঃপ্রকাশ।

বক্তারা এ ধরনের বক্তব্যকে এলাকার জনগণের জন্য চরম অপমানজনক উল্লেখ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে ড. রেজা কিবরিয়া ও তার সহধর্মিণীর বক্তব্য প্রত্যাহার করে জাতির সামনে নিঃশর্ত ক্ষমা চাওয়ার জোর দাবি জানান তারা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি