1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত  পারমাণবিক বোমার চেয়েও কার্যকর অস্ত্র পেয়ে গেছে ইরান! আনোয়ারায় কোদালা খালে বিষ দিয়ে মাছ ধরার অভিযোগ, শত শত মাছ মরে দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায়,স্থানীয়দের ক্ষোভ  খুটাখালীতে ছুরিকাঘাতে আহত ইউনুস মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে  একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী নম্বরবিহীন মোটরসাইকেলে তেল সংগ্রহের সময় ১ কারারক্ষী আটক সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উৎযাপিত  খুটাখালীতে ইউনিয়ন মাইগ্রেশন ফোরাম এর সভা অনুষ্ঠিত  জনতা ব্যাংক নবীনগর শাখায় ব্যবস্থাপক হিসেবে যোগদান করলেন আশ্রাফুল হক

সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬৯ বার

নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে সচিবালয়ে তার কার্যালয়ে উপস্থিত হওয়ার মাধ্যমে প্রথম দাপ্তরিক কাজ শুরু করেছেন। দীর্ঘ ১৯ বছর পর সরকারপ্রধান হিসেবে সচিবালয়ে তার এই আগমনকে কেন্দ্র করে প্রশাসনের প্রাণকেন্দ্রে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

প্রধানমন্ত্রীর আগমনে মন্ত্রিপরিষদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। আজ সকাল থেকেই সচিবালয় এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে এবং প্রতিটি প্রবেশপথে কড়া তল্লাশির পর কর্মকর্তা-কর্মচারীদের ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ের নতুন ১ নম্বর ভবনের তিনতলায় তার জন্য নির্ধারিত সুসজ্জিত কার্যালয়ে প্রথম দিনের অফিস করছেন। তার এই প্রথম কার্যদিবসে বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে যার মধ্যে অন্যতম হলো বিকেল ৩টায় অনুষ্ঠিতব্য নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক।
ঃধৎ ২

একই ভবনের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এই বৈঠকটি অনুষ্ঠিত হবে। যদিও এটি মূলত একটি পরিচিতিমূলক সভা, তবে সরকারের প্রাথমিক অগ্রাধিকার এবং নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের কৌশল নিয়ে এখানে সংক্ষিপ্ত আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া বিকেল ৪টায় তিনি বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে একটি বিশেষ মতবিনিময় সভায় অংশ নেবেন যেখানে তিনি প্রশাসনের গতিশীলতা ও শৃঙ্খলা নিশ্চিত করার দিকনির্দেশনা দেবেন।

নতুন মন্ত্রিসভাকে বরণ করে নিতে সচিবালয়ের প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। করিডোরগুলোতে নতুন ফুলের টব বসানোর পাশাপাশি পুরো এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে।

অন্তর্র্বতীকালীন সরকারের উপদেষ্টাদের নামফলক সরিয়ে ইতিমধ্যে নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের নাম ও পদবি সংবলিত ফলক বসানো হয়েছে। সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা ফুল দিয়ে নতুন মন্ত্রিসভার সদস্যদের বরণ করার জন্য অপেক্ষায় রয়েছেন। নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে সেনাবাহিনী, র‍্যাব এবং পুলিশের ডগ স্কোয়াডকে বিভিন্ন ভবনের নিচতলায় সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে এবং ১ নম্বর ভবনের সামনে বিশেষ আর্চওয়ে বসানো হয়েছে।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর গতকাল মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। একই সঙ্গে তার ৪৯ সদস্যের মন্ত্রিসভাও শপথ গ্রহণ করে এবং রাতে তাদের দপ্তর বণ্টন করে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হয়।

শপথ গ্রহণের পর আজ সকালে প্রধানমন্ত্রী সাভারে জাতীয় স্মৃতিসৌধ ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সরাসরি সচিবালয়ে তার দপ্তরে যোগ দেন। আজ সন্ধ্যা ৭টায় তিনি জাতির উদ্দেশে তার প্রথম ভাষণ প্রদান করবেন যেখানে নতুন সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনার বিস্তারিত তুলে ধরা হতে পারে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net