1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
স্বাধীনতাবিরোধীদের প্রত্যাখ্যান করুন, ভোট নষ্ট নয়, ধানের শীষে জয় হবেই। ইনশাআল্লাহ গণমিছিলে - আমিনুল হকের আহ্বান - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চাল বিতরণ, বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা সাতকানিয়া আমিলাইষে দুর্গোৎসবে ১০০ পরিবারকে বস্ত্র উপহার দিলে ব্যবসায়ী মিজানুর রহমান  কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান মাগুরায়  ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত  ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানায় আগুন কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত অন্তত ৪ সাতকানিয়ায় IBWF-এর উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত

স্বাধীনতাবিরোধীদের প্রত্যাখ্যান করুন, ভোট নষ্ট নয়, ধানের শীষে জয় হবেই। ইনশাআল্লাহ গণমিছিলে – আমিনুল হকের আহ্বান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩৮৬ বার

নিজস্ব প্রতিবেদক
ঢাকা-১৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, স্বাধীনতাবিরোধী ও নারীবিদ্বেষী শক্তির হাতে ভোট দিয়ে নাগরিক অধিকার নষ্ট করবেন না।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে মিরপুরে আয়োজিত এক বিশাল গণমিছিলে তিনি বলেন, “ভোট আপনার নাগরিক অধিকার। যারা বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে ছিল এবং নারীদের অসম্মান করেছে—তাদের কোনো মার্কায় ভোট দেবেন না। ভোট নষ্ট না করে ধানের শীষে ভোট দিন।”
মিরপুর ১২ নম্বর সি ব্লক থেকে শুরু হওয়া গণমিছিলটি ১২, ১১ ও ১০ নম্বর এলাকা প্রদক্ষিণ করে। মিছিলে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি দেখা যায়। রাস্তার দুই পাশের ভবনের ছাদ ও বারান্দা থেকে সাধারণ মানুষ হাত নেড়ে শুভেচ্ছা জানান।
আমিনুল হক বলেন, “পল্লবী ও রূপনগরের প্রতিটি এলাকার জন্য আমার নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। জনগণের ভোটে নির্বাচিত হলে ইনশাআল্লাহ সেগুলো বাস্তবায়ন করব।”
আগামীকাল ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটায় নির্বাচনী প্রচারণা শেষ হবে। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনের আগে এই গণমিছিল ঢাকা-১৬ আসনে ধানের শীষের পক্ষে বড় ধরনের জনসমর্থনের বার্তা দিয়েছে বলে মনে করছেন স্থানীয় ভোটাররা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net