1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদে সাংবাদিকদের বেতন-বোনাস ও ৫ দিনের ছুটি দাবি বিএফইউজে-ডিইউজে’র - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
হাটহাজারী মাদরাসায় এলেন প্রধানমন্ত্রী নৃত্য, গান, কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস শ্রদ্ধাঞ্জলি বরুড়ায় আর্মি ছেলে পরিচয়ে নালিশী নিষেধাজ্ঞা ভূমি বেদখলের চেষ্টা  আসামী সুশেনের বিরুদ্ধে  গণসংযোগ : মানুষ ব্যক্তি বা দল নয়, নীতিগত পরিবর্তন চায় -শাহজালাল নবীনগরে ইসলামী ছাত্রসেনার অভিষেক ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে স্বাগত র‍্যালি মাগুরায় আন্তর্জাতিক আদিবাসী দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির উপকরণ রাখার অভিযোগ মাগুরার শ্রীপুরে শান্তি-শৃঙ্খলা রক্ষায় ভিলেজ ডিফেন্স পার্টি গঠন ও উদ্বোধন জে.আই. চৌধুরী যুব ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ মাগুরার শ্রীপুরে ২টি সার ও কীটনাশকের দোকানে দুর্ধর্ষ চুরি

ঈদে সাংবাদিকদের বেতন-বোনাস ও ৫ দিনের ছুটি দাবি বিএফইউজে-ডিইউজে’র

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ২৬২ বার

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সাংবাদিকদের চলতি মাসের বেতনসহ বোনাস প্রদান এবং সংবাদপত্রে ০৫ দিন ছুটির ঘোষণার দাবি জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

আজ সোমবার বিএফইউজে’র সভাপতি ওবায়দুর রহমান শাহীন, মহাসচিব কাদের গনি চৌধুরী ও ডিইউজে সভাপতি মো. শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশীদ আলম এক যুক্ত বিবৃতিতে এ দাবি জানান। সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, ঈদের ছুটি আসন্ন। অনেক প্রতিষ্ঠান এখনও সাংবাদিকদের বেতন ভাতা পরিশোধ করেনি। অনেকে নিয়ম কানুনের তোয়াক্কা না করে সাংবাদিকদের নামমাত্র বেতন দিয়ে আসলেও ঈদ উপলক্ষে প্রচলিত আইন অনুযায়ী সেই বেতন ও বোনাস পরিশোধে নানা টালবাহানা করছে। অথচ এসব প্রতিষ্ঠান ওয়েজ বোর্ড রোয়েদাদ বাস্তবায়নের ঘোষণা দিয়ে সরকারের সকল সুযোগ সুবিধা ভোগ করে আসছে।

বিএফইউজে ও ডিইউজে অবিলম্বে সাংবাদিকদের বেতন-বোনাস পরিশোধের দাবি জানাচ্ছে।

অন্যথায় পরবর্তীতে সরকারি সুযোগ সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে ইউনিয়ন এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অবস্থান নিতে বাধ্য হবে।

এদিকে ঈদুল ফিতর উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারিদের জন্য ইতিমধ্যে ০৭ দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। কিন্তু সংবাদপত্র মালিকদের সংগঠন নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) সাংবাদপত্রে ছুটির বিষয়ে এখনও সুনির্দিষ্ট কোনো ঘোষণা দেয়নি।

বিএফইউজে ও ডিইউজে নেতৃবৃন্দ সংবাদপত্রে গত বছরের ন্যায় ন্যূনতম ০৫ দিনের ছুটি ঘোষণার দাবি জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net