1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ক্ষমতার অপব্যবহারের অভিযোগে আলোচনায় মামুন মাহমুদ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
যুবদল নেতা জয়নাল আবেদীন দিপুর ‘সেল্টারে’ জমজমাট মাদক বাণিজ্য, পুলিশের অভিযানে ফাঁস চাঞ্চল্যকর তথ্য সৌদি আরবে প্রবাসীর কষ্টার্জিত অর্থ চুরিঃ দেশে ফিরে আত্মগোপনে বেলাল! পুকুর ভরাটের দায়ে হাটহাজারী উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট : অর্থদণ্ড দোহাজারীতে ব্রিটিশ আমলে নির্মিত সড়ক বেদখল হতে হতে আইলে রুপান্তরিত, পুনরুদ্ধার করলেন এসিল্যান্ড ঝন্টু বিকাশ চাকমা ক্ষমতার অপব্যবহারের অভিযোগে আলোচনায় মামুন মাহমুদ গণতন্ত্র রক্ষায় সচিবালয়ে দায়িত্বশীল সাংবাদিকতা জরুরি: জেবস দশ টাকার মুরুব্বী, ইউসুফ আলী খোকন মাঝি নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত  পারমাণবিক বোমার চেয়েও কার্যকর অস্ত্র পেয়ে গেছে ইরান! আনোয়ারায় কোদালা খালে বিষ দিয়ে মাছ ধরার অভিযোগ, শত শত মাছ মরে দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায়,স্থানীয়দের ক্ষোভ 

ক্ষমতার অপব্যবহারের অভিযোগে আলোচনায় মামুন মাহমুদ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৩ বার

নারায়ণগঞ্জ জেলায় সম্প্রতি আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ।

 

একই সময়ে তিনি একাধিক গুরুত্বপূর্ণ ও লাভজনক পদে দায়িত্ব পালন করাকে কেন্দ্র করে স্থানীয় মহলে সমালোচনা তৈরি হয়েছে।

 

জানা গেছে, গত ১৫ মার্চ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে মামুন মাহমুদকে নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরদিন ১৬ মার্চ তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এর পাশাপাশি তিনি সোনারগাঁ উপজেলার এমপিওভুক্ত কাজী ফজলুল হক উইমেন্স কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করে আসছেন।

 

সংশ্লিষ্টদের মতে, একই সঙ্গে প্রশাসনিক এবং শিক্ষা প্রতিষ্ঠানের শীর্ষ পদে বহাল থাকা আইনগত ও নৈতিক প্রশ্নের জন্ম দিতে পারে। বিশেষ করে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ পদকে লাভজনক হিসেবে বিবেচনা করা হয়, যা অন্য একটি সরকারি দায়িত্বের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে বলে মনে করছেন অনেকে।

 

এদিকে, মামুন মাহমুদ বর্তমানে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত জেলা বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এই নেতা ছাত্রদল রাজনীতির মাধ্যমে তার রাজনৈতিক জীবন শুরু করেন।

 

অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে মামুন মাহমুদ বলেন, “আমি বিষয়টি নিয়ে সরকারের আইন শাখার পরামর্শ নেব। যে সিদ্ধান্ত আসবে, সে অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।”

 

এ বিষয়ে স্থানীয় সচেতন মহলের অভিমত, দায়িত্বের স্বচ্ছতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক তদন্ত বা সিদ্ধান্তের কথা জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net