কক্সবাজারের ঈদগাঁওয়ে ক্রীড়ায় হবে সেতু বন্ধন, করবো বাঁধা দুরীকরন এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২৬ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সোমবার (৬ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসন চত্বর থেকে একটি র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আলোচনা সভার মাধ্যামে সমাপ্তি হয়।
সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও অতিরিক্ত ঈদগাঁও দায়িত্বরত শারমিন সোলতানার সভাপতিত্বে র্যালি ও সভায় ঈদগাঁও থানার ওসি এটিএম শিফাতুল মাজদার, উপজেলা সমবায় কর্মকর্তা দিদারুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ইলিয়াছ মিয়া, উপজেলা নির্বাচন কর্মকর্তা মিনহাজ উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের, শিক্ষক ছৈয়দ করিম, ক্রীড়া ব্যক্তিত্ব হারুন রশিদ, মামুন সিরাজুল মজিদ, মোঃ আজমগীর, লুৎফুর রহমানসহ উপজেলা ক্রীড়া সংশ্লিষ্ট আরো অনেকে উপস্থিত ছিলেন।