1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কর্ণফুলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ল্যাব সিলগালা ও জরিমানা  - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কর্ণফুলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ল্যাব সিলগালা ও জরিমানা  সাতকানিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় এক যুবককে ৬ মাসের জেল কৃষকদের নিয়ে মাঠ দিবস: উৎপাদন বাড়াতে নবীনগরে উদ্যোগ জাল কাগজপত্রের স্রষ্টা বিষু : আছে একাধিক মামলাও ‘রাজস্ব ফাঁকি, স্বাক্ষর জালিয়াতি, অবৈধ কাগজপত্রে রিট’ চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু নবীগঞ্জে বজ্রপাতে ১ নিহত ও ৩ জন আহত  বাংলাদেশের ৬টি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমোদন ইরানের যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মে. টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে

কর্ণফুলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ল্যাব সিলগালা ও জরিমানা 

কর্ণফুলী(চট্টগ্রাম) প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ০ বার

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়েছে এবং ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২ এপ্রিল) উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আল আমিন হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

 

অভিযানকালে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছাম্মৎ জেবুন্নেছা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা।

 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়- হেলথ কেয়ার ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে কোনো ল্যাব টেকনোলজিস্ট উপস্থিত ছিলেন না। এছাড়া সেখানে মেয়াদোত্তীর্ণ ও লেবেলবিহীন কেমিক্যাল রিএজেন্ট সংরক্ষণ করা হচ্ছিল। প্রয়োজনীয় যন্ত্রপাতি ও বৈধ কেমিক্যাল রিএজেন্ট না থাকা সত্ত্বেও বিভিন্ন পরীক্ষার জন্য রোগীদের নমুনা সংগ্রহ করা হচ্ছিল বলে অভিযোগ পাওয়া যায়।এসব অনিয়মের প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটি সিলগালা করে এবং ৫ হাজার টাকা জরিমানা আদায় করে।

 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছাম্মৎ জেবুন্নেছা জানান, জনসাধারণের অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযোগের সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানটি সিলগালা ও জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net