দেশের শীর্ষ ইসলামী ব্যাংক-এর প্রাঙ্গণ পেরিয়ে, দেশ সেরা ডাচ্-বাংলা ব্যাংকে আজ নতুন অধ্যায় রচনা করলেন জনসংযোগ ও ব্র্যান্ড স্পেশালিস্ট আমাদের প্রিয় নজরুল
ইসলামী ব্যাংক বাংলাদেশের ব্র্যান্ড ও কমিউনিকেশন বিভাগের প্রধান জনাব Nazrul Islam প্রায় দু’দশক পর, দেশের আরেকটি শীর্ষ ব্যাংক বাংক, ডাচ-বাংলা ব্যাংকের পাবলিক আফেয়ার্স এন্ড ব্র্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে নতুন যাত্রা শুরু করলেন আজ।
তার নতুন যাত্রায় বাংলাদেশ জনসংযোগ সমিতি জানাচ্ছে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা।
আমরা তার সাফল্য কামনা করছি।
জনাব নজরুল গ্লোব শিল্প গোষ্ঠীতে জনসংযোগ ( ব্যবস্থাপক) ও দৈনিক জনকণ্ঠ -এর জনসংযোগ কর্মকর্তা হিসেবে যোগ দেন ১৯৯৯ সালে। ২০০৬ সালে ইসলামী ব্যাংক বাংলাদেশ -এ জনসংযোগ বিভাগে যোগ দেন। ইসলামী ব্যাংক ছাড়ার পূর্বে তিনি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ব্র্যান্ড এন্ড কমিউনিকেশন বিভাগের প্রধান হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন।
তিনি বাংলাদেশ জনসংযোগ সমিতির ইসি সদস্য এবং পাবলিক রিলেশন্স এসোসিয়েশন অব ব্যাংকস (প্র্যাব) এর যুগ্ম সম্পাদক। তিনি জাতীয় প্রেসক্লাবের সহযোগী সদস্য।