1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাতকানিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় এক যুবককে ৬ মাসের জেল - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় এক যুবককে ৬ মাসের জেল কৃষকদের নিয়ে মাঠ দিবস: উৎপাদন বাড়াতে নবীনগরে উদ্যোগ জাল কাগজপত্রের স্রষ্টা বিষু : আছে একাধিক মামলাও ‘রাজস্ব ফাঁকি, স্বাক্ষর জালিয়াতি, অবৈধ কাগজপত্রে রিট’ চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু নবীগঞ্জে বজ্রপাতে ১ নিহত ও ৩ জন আহত  বাংলাদেশের ৬টি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমোদন ইরানের যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মে. টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার 

সাতকানিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় এক যুবককে ৬ মাসের জেল

মোহাম্মদ ইকবাল হোসেন, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৬ বার

চট্টগ্রামের সাতকানিয়ায় গাঁজা সেবন করে এলাকায় জনশান্তি বিনষ্টের অভিযোগে এক যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে তাকে ১০০ টাকা অর্থদণ্ডও প্রদান করা হয়।

 

 

বৃহস্পতিবার (০২ এপ্রিল) সকাল ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কলিয়াইশ ইউনিয়নের একটি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

 

 

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই এলাকায় কিছু মাদকাসক্ত ব্যক্তি প্রকাশ্যে গাঁজা সেবন করে পরিবেশ নষ্ট করছে এবং পথচারী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে। বিষয়টি প্রশাসনের নজরে আসলে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার উদ্যোগ নেওয়া হয়।

 

 

সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান বলেন, থানা পুলিশের সহযোগিতায় পরিচালিত এই অভিযানে ঘটনাস্থল থেকে আরমান উদ্দিন (২৭) নামে এক যুবককে আটক করা হয়। তিনি কলিয়াইশ ইউনিয়নের কালিয়াইশ গ্রামের বাসিন্দা মোজাফ্ফর আহামদের ছেলে।

 

তিনি আরও বলেন, ভ্রাম্যমাণ আদালতে দোষ স্বীকার এবং প্রাপ্ত প্রমাণের ভিত্তিতে তাকে তাৎক্ষণিকভাবে ১০০ টাকা জরিমানা এবং ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net