1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরার শ্রীপুরে মাদক ও সহিংসতা প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত  - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চাচা কর্তৃক জীবনশঙ্কায় ভাতিজা : হাটহাজারীতে সাংবাদিক সম্মেলন চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ চন্দনাইশ উপজেলায় মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারগরি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ বাল্য বিবাহ রোধে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ ভয়েস অফ গার্লস টিম গঠন  চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান মাগুরার শ্রীপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত 

মাগুরার শ্রীপুরে মাদক ও সহিংসতা প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত 

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ১০৬ বার

মাগুরার শ্রীপুর থানায় মাদক, ইভটিজিং, দাঙ্গা ও সামাজিক সহিংসতা প্রতিরোধসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে এক মতবিনিময় সভা ১৯ এপ্রিল রবিবার সকালে থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা। প্রধান অতিথির বক্তব্যে তিনি মাদক ও সামাজিক অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন এবং একটি শান্তিশৃঙ্খলাপূর্ণ সমাজ গঠনে সবার সহযোগিতা কামনা করেন ।

 

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ মিরাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) দীপংকর ঘোষ এবং শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার বাপী কুমার দাশ ।

 

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ আশরাফুল আলম জোয়ার্দার, জেলা জীব বৈচিত্র্য ও বন্য প্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, শ্রীপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাওলানা ফখরুদ্দিন মিজান, উপজেলা বি এন পি’র সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্জ খন্দকার আব্বাস উদ্দিন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী ও শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক ভাইসচেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মোল্লা, উপজেলা বি এন পি সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার আশরাফুল ইসলাম নালিম, মোঃ খলিলুর রহমান মোল্লা, খন্দকার খলিলুর রহমান এবং মাসুদ মজুমদার, শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসিরুল ইসলাম, শ্রীপুর উপজেলা রিপোর্টার ইউনিটির সভাপতি কাজী সাখাওয়াত হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এস এম সোহাগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা যুবদলের আহ্বায়ক জিয়াউল হক ফরিদ, সদস্য সচিব শাহ আলম তুফান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুন্সী জাহাঙ্গীর হোসেন এবং কলেজ শাখা ছাত্রদলের সাবেক সদস্য সচিব রায়হান রিংকু। এ ছাড়া জামায়াতে ইসলামীর পক্ষে বক্তব্য রাখেন নাকোল ইউনিয়ন আমীর মোঃ শরীফুল ইসলাম, কাদির পাড়া ইউনিয়ন আমীর মোঃ রিয়াদ হোসেন নাসিম, দ্বারিয়াপুর ইউনিয়ন সেক্রেটারী মোঃ বাবর আলীসহ উপজেলা ও ইউনিয়ন জামায়াতের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

 

সভায় বক্তারা শ্রীপুর এলাকার আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশের পাশাপাশি স্থানীয় জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net