1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হাটহাজারীতে জাগৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চট্টগ্রাম কিংস - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত  “স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না: সাক্কু ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতাল আমিলাইষে ফ্রি চিকিৎসা ক্যাম্পে ২ হাজার রোগীকে সেবা, বিনামূল্যে ওষুধ বিতরণ

হাটহাজারীতে জাগৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চট্টগ্রাম কিংস

কে এম ইউসুফ, চট্টগ্রাম
  • আপডেট টাইম : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ১১৬ বার

চট্টগ্রামের ঐতিহ্যবাহী সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন জাগৃতি’র আয়োজনে চলমান ‘জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে- ২০২৬’র ২য় সেমিফাইনাল খেলায় চট্টগ্রাম কিংস বেনজামিনের দেওয়া গোলে গোমতী ফুটবল একাডেমীকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উত্তীর্ণ হয়।

 

হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তকিবুল হাসান চৌধুরী তকির পৃষ্টপোষকতায় টুর্নামেন্ট’র ২য় সেমিফাইনালে ম্যান অব দ্যা ম্যাচ দলের ৯৯ নং জার্সী ধারী জমিরকে ক্রেস্ট তুলে দেন আজকের খেলার প্রধান অতিথি বিশিষ্ট ক্রীড়ানুরাগী, জাগৃতির সম্মানিত সিনিয়র সদস্য, হাটহাজারী ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি, কেয়ার পার্ক হসপিটাল এন্ড ডায়াগনস্টিক কমপ্লেক্স এর চেয়ারম্যান এস. এম. মঈনুদ্দিন।

 

জাগৃতির সভাপতি মোঃ ওসমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহেল রানার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়ানুরাগী, এ বি ড্রীম প্রপার্টিস লি: এর ব্যবস্থাপনা পরিচালক হাফেজ মোহাম্মদ মহিউদ্দীন আরিফ।

 

আরো উপস্থিত ছিলেন টুর্নামেন্ট এর প্রধান পৃষ্টপোষক তকিবুল হাসান চৌধুরী তকি, আয়োজক উপ-পরিষদের সদস্য আবদুল্লাহ আল চৌধুরী, সেলিম চৌধুরী মানিক, ইসমাইল জসিম, সাহিদুল আজম, মোঃ রাশেদ, সেলিম উদ্দিন রিয়াজ, মো: রুবেল ও কার্যকরী সংসদের সদস্যবৃন্দ।

 

ফাইনালে আগামী শুক্রবার (২২ মে ২০২৬) চিটাগাং কিংস, পতেঙ্গা যুব ফুটবল সংঘ প্রতিদ্বন্দ্বিতা করবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net