1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হাতিয়ার কৃতি সন্তান মোহাম্মদ আলী নোয়াখালী জেলা ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই হেফাজতে নির্যাতন বন্ধে কার্যকর উদ্যোগের দাবি, গণতান্ত্রিক রাষ্ট্রে দমন-পীড়নের স্থান নেই ১৮৮০ সাল থেকে আয়ুর্বেদিক ওষুধে চলছে কার্যক্রম চন্দনাইশে প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে জোয়ারা পাগলা গারদ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত চাচা কর্তৃক জীবনশঙ্কায় ভাতিজা : হাটহাজারীতে সাংবাদিক সম্মেলন চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ

হাতিয়ার কৃতি সন্তান মোহাম্মদ আলী নোয়াখালী জেলা ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত

নোয়াখালী প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ৩ মে, ২০২৬
  • ১৪৬ বার

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ কর্তৃক ঘোষিত নোয়াখালী জেলা ছাত্রদলের নবগঠিত আংশিক কমিটিতে সহ-সভাপতি হিসেবে পদ লাভ করে দ্বীপ উপজেলা হাতিয়ার কৃতি সন্তান মোহাম্মদ আলী (আরিফিন আলী।

 

গত ২ মে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো: রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই কমিটির অনুমোদন প্রদান করেন।

 

নবনির্বাচিত সহ-সভাপতি মোহাম্মদ আলী তার এই অর্জনে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এক বিবৃতিতে তিনি জানান, দলের দুঃসময়ে রাজপথে থেকে সংগঠনের হাতকে শক্তিশালী করতে তিনি বদ্ধপরিকর। অর্পিত দায়িত্ব পালনে তিনি জেলা ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মী এবং হাতিয়াবাসীর আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন। এ দিকে তিনি হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তানভীর উদ্দিন রাজীবের প্রতি বিশেষ কৃতজ্ঞতা স্বীকার করেন।

 

উল্লেখ্য, মোহাম্মদ আলী দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সাথে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। এছাড়া তিনি দীর্ঘ ৬ বছর ধরে হাতিয়া উপজেলা ছাত্রদলের আহবায়ক হিসাবে আন্দোলন সংগ্রামে অগ্রণী ভুমিকা পালন করে। তার এই নতুন দায়িত্ব প্রাপ্তিতে হাতিয়া উপজেলার ছাত্রদল নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা দিয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net