1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ক্যামব্রিজ ইসলামিক স্কুল অ্যান্ড কলেজে কোরআন ক্লাসের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ক্যামব্রিজ ইসলামিক স্কুল অ্যান্ড কলেজে কোরআন ক্লাসের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী চন্দনাইশে পেশাজীবী দল বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন ভাঙ্গুড়ায় বিভিন্ন আয়োজনে শেষ হলো জগন্নাথ দেবের উল্টোরথযাত্রা উৎসব  চন্দনাইশে গোয়াল ঘরে দুর্বৃত্তের আগুনে পুড়েছে ৭ গরু-মৃত-১ কোম্পানীগঞ্জে থানারহাট-বাংলাবাজার সড়কের বেহাল দশা : দ্রুত স্থায়ী সংস্কারের দাবিতে মানববন্ধন  লায়ন্স ক্লাব অব চিটাগং পারিজাত এলিটের ত্রাণ বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন মাগুরায় জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের উদ্যোগে জুলাই গণ অভ্যুত্থানে ১০ শহীদের কবর জিয়ারত পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  আসন্ন ইউপি নির্বাচনে মেম্বার পদপ্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন প্রত্যাশী মোঃ মিজানুর রহমান মিলন গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

ক্যামব্রিজ ইসলামিক স্কুল অ্যান্ড কলেজে কোরআন ক্লাসের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৮ বার

ইসলামী মূল্যবোধ, নৈতিকতা ও শুদ্ধ কোরআন শিক্ষায় শিক্ষার্থীদের আরও দক্ষ ও উদ্বুদ্ধ করার লক্ষ্যে ক্যামব্রিজ ইসলামিক স্কুল অ্যান্ড কলেজে কোরআন ক্লাসের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জুলাই) সকাল ১০টায় বিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এ পরীক্ষায় দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণির বাছাইকৃত শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. ওমর ফারুক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা মো. শহিদুল ইসলাম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগমারা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি নজরুল ইসলাম বেলালী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক ধর্ম উপদেষ্টার ব্যক্তিগত সহকারী (পিএস), বিশিষ্ট শিক্ষানুরাগী ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হাফেজ মাওলানা আশিকুল ইসলাম, সানারপাড় রওশন আরা ডিগ্রি কলেজের বিদ্যোৎসাহী সদস্য প্রভাষক গাজী শামীম, বিশিষ্ট শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম এবং ক্যামব্রিজ ইসলামিক স্কুল অ্যান্ড কলেজের একাডেমিক ইনচার্জ সুমাইয়া আক্তার ও নাসমিন সুলতানা।

দুটি গ্রুপে অনুষ্ঠিত এ মৌখিক পরীক্ষায় শিক্ষার্থীদের কায়দা, আমপারা এবং পবিত্র কোরআন শরিফ থেকে তিলাওয়াতের মাধ্যমে শুদ্ধ উচ্চারণ, মাখরাজ, তাজবিদ ও পাঠদক্ষতা মূল্যায়ন করা হয়। তিন সদস্যের পরীক্ষক প্যানেলে দায়িত্ব পালন করেন প্রধান অতিথি মুফতি নজরুল ইসলাম বেলালী, বিশেষ অতিথি হাফেজ মাওলানা আশিকুল ইসলাম এবং প্রভাষক গাজী শামীম। পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা আত্মবিশ্বাস ও উৎসাহের সঙ্গে তিলাওয়াত উপস্থাপন করে এবং উপস্থিত অতিথিদের প্রশংসা অর্জন করে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক শিক্ষার পাশাপাশি কোরআন ও ইসলামী শিক্ষায় সমৃদ্ধ একটি নৈতিক, আদর্শবান ও মানবিক প্রজন্ম গড়ে তোলা সময়ের অন্যতম দাবি। কোরআন কেবল তিলাওয়াতের জন্য নয়; বরং এটি মানবজীবনের পূর্ণাঙ্গ জীবনবিধান। ছোটবেলা থেকেই শিশুদের কোরআনের শিক্ষা ও আদর্শের সঙ্গে সম্পৃক্ত করা হলে তাদের মধ্যে আল্লাহভীতি, সততা, শিষ্টাচার, মানবিকতা ও নৈতিক মূল্যবোধ গড়ে ওঠে।

বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর বাণী— “তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি, যে কোরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়” (সহিহ বুখারি)—উল্লেখ করে শিক্ষার্থীদের নিয়মিত কোরআন শিক্ষা ও আমলের প্রতি গুরুত্বারোপ করেন। একই সঙ্গে অভিভাবকদের সন্তানদের ধর্মীয় শিক্ষার প্রতি আরও যত্নবান হওয়ার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মো. ওমর ফারুক বলেন, “আমাদের লক্ষ্য শুধু ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থী তৈরি করা নয়; বরং আধুনিক ও যুগোপযোগী শিক্ষার পাশাপাশি কোরআন-সুন্নাহর আলোকে নৈতিক, আদর্শবান ও মানবিক প্রজন্ম গড়ে তোলা। কোরআনের শিক্ষা শিক্ষার্থীদের চরিত্র গঠন ও সুন্দর ভবিষ্যৎ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

মৌখিক পরীক্ষায় শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষানুরাগীদের উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। উপস্থিত অতিথিরা কোরআন শিক্ষাকে প্রাতিষ্ঠানিক শিক্ষার অবিচ্ছেদ্য অংশ হিসেবে উল্লেখ করে ক্যামব্রিজ ইসলামিক স্কুল অ্যান্ড কলেজের এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net