1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত  “স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না: সাক্কু ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতাল আমিলাইষে ফ্রি চিকিৎসা ক্যাম্পে ২ হাজার রোগীকে সেবা, বিনামূল্যে ওষুধ বিতরণ চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৩ আসামী গ্রেফতার

হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক

কে এম ইউসুফ, চট্টগ্রাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৫ বার

আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার শিক্ষার্থী মাওলানা মুহাম্মদ আরিফুল ইসলামের আকস্মিক ইন্তিকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন প্রতিষ্ঠানের মহাপরিচালক হযরত আল্লামা মুফতি খলীল আহমদ কাসেমী (দা.বা.)।

জানা যায়, গত ৫ আগস্ট (বুধবার) বিকেলে ব্যক্তিগত প্রয়োজনে হাটহাজারী বাজারে অবস্থানকালে তিনি আকস্মিকভাবে স্ট্রোকে আক্রান্ত হন। তাৎক্ষণিকভাবে তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

হাটহাজারী মাদ্রাসা মাঠে শিক্ষক, শিক্ষার্থী ও মুসল্লিদের উপস্থিতিতে মরহুমের নামাযে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে দাফনের উদ্দেশ্যে তাঁর লাশ অ্যাম্বুলেন্সযোগে গ্রামের বাড়িতে পাঠানো হয়।

মৃত শিক্ষার্থী জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলা নিবাসী, তার পিতার নাম মো. আমিনুল ইসলাম। আজ ৬ আগস্ট (বৃহস্পতিবার) মহাপরিচালকের কার্যালয়ে সকল শিক্ষকের অংশগ্রহণে মরহুমের রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়। মুনাজাত পরিচালনা করেন দারুল উলূম হাটহাজারী মাদ্রাসার শায়খুল হাদীস ও সদরুল মুদাররেসীন হযরত আল্লামা শেখ আহমদ (হাফি.)। তিনি মরহুমের রূহের মাগফিরাত এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের জন্য সবরে জামীলের দোয়া করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net