1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জলজ জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন - জেলা প্রশাসক চট্টগ্রাম  - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজন কারাদণ্ড মাগুরায় ভূতুরে বিল! পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত! বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা সাহিদা বেগম ক্যান্সারে আক্রান্ত! অর্থাভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছে জলজ জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন – জেলা প্রশাসক চট্টগ্রাম  নবীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান  মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতি রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬ মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন  চার জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিল সরকার

জলজ জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন – জেলা প্রশাসক চট্টগ্রাম 

চট্টগ্রাম প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ বার

জেলা মৎস্য দপ্তর, চট্টগ্রামের উদ্যোগে ২০২৬-২৭ অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় ডিসি পার্ক চট্টগ্রাম পুকুরে রুই জাতীয় মাছের পোনামাছ অবমুক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, জেলা প্রশাসক চট্টগ্রাম।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, মাছের পোনামাছ অবমুক্তকরণ শুধু মৎস্য উৎপাদন বৃদ্ধির কর্মসূচি নয়, এটি জলজ পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষারও গুরুত্বপূর্ণ উদ্যোগ। নদী-খাল-বিলসহ প্রাকৃতিক জলাশয়ে দেশীয় মাছের প্রজনন ও বংশবিস্তারের সুযোগ তৈরি করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখতে হবে।

 

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে ডিসি পার্ক চট্টগ্রাম পুকুরে জাতীয় মৎস্য অধিদপ্তর, চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

ডিসি বলেন, মাছ প্রাণিজ আমিষের অন্যতম প্রধান উৎস এবং মৎস্যসম্পদ লাখো মানুষের জীবিকার সঙ্গে জড়িত। তাই উৎপাদন বৃদ্ধির পাশাপাশি প্রাকৃতিক জলাশয়ে মাছের বিচরণ ও প্রজননের উপযোগী পরিবেশ নিশ্চিত করা জরুরি।

 

তিনি আরো বলেন, জলজ জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। মৎস্যসম্পদ সংরক্ষণে অবৈধভাবে মাছ শিকার, প্রজনন মৌসুমে মাছ ধরা এবং জলাশয় দূষণ বন্ধে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

 

মাছের পোনা অবমুক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সালমা বেগম, জেলা মৎস্য কর্মকর্তা, চট্টগ্রাম ।

এ সময় উপস্থিত ছিলেন মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দিন চৌধুরী। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net