1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় বণিক সমিতির নির্বাচনে সভাপতি ‘রাজা’, সাধারণ সম্পাদক ‘রেজাউল’ নির্বাচিত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় বণিক সমিতির নির্বাচনে সভাপতি ‘রাজা’, সাধারণ সম্পাদক ‘রেজাউল’ নির্বাচিত রাঙ্গাবালীতে ভেরিফিকেশনে আটকে গেল ঢাকা কলেজ শিক্ষার্থী সোহানের শিক্ষক হওয়ার স্বপ্ন মাগুরায় বুজরুক শ্রীকুন্ডী মহাবিদ্যালয়ে নবীন বরণ ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত  কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের এলাকাভিত্তিক নেতাদের তালিকা তৈরি হচ্ছে নিউইয়র্ক সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে ট-ব্লকে পরিচ্ছন্নতা ও সচেতনতা কার্যক্রমের সিদ্ধান্ত বাড়ি-ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতির নবগঠিত কমিটির সভা কর্ণফুলী প্রেসক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে স্ত্রীর হাতে স্বামী খুন! পুলিশ হেফাজতে স্ত্রী, এলাকায় চাঞ্চল্য জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য: ড. খলিলুর রহমান জ্বালানি তেলের দামবৃদ্ধিতে বেড়েছে সবজির দাম

মাগুরায় বণিক সমিতির নির্বাচনে সভাপতি ‘রাজা’, সাধারণ সম্পাদক ‘রেজাউল’ নির্বাচিত

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ বার

মাগুরায় দীর্ঘ ২৩ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে মাগুরা জেলা বণিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬ মাগুরা  অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে মাগুরা প্রেসক্লাব ভবনে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলে।

 

 

ভোটগ্রহণ শেষে ভোট গণনা করা হয়। পরে মধ্যরাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার শফিকুল ইসলাম শফিক।

 

 

ঘোষিত বেসরকারি ফলাফলে সভাপতি পদে মুন্সী হুমায়ুন কবির রাজা এবং সাধারণ সম্পাদক পদে মোঃ রেজাউল ইসলাম নির্বাচিত হয়েছেন। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে হৃদয় আহমেদ ডলার, সহ-সভাপতি পদে ফররুখ আহমেদ মুক্তার ও জিয়াউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে হিরোক বিশ্বাস, দপ্তর সম্পাদক পদে উজ্জ্বল বিশ্বাস, কোষাধ্যক্ষ পদে শাখিরুজ্জামান, প্রচার সম্পাদক পদে সাজ্জাদ হোসেন এবং শিক্ষা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে পাভেল হোসেন নির্বাচিত হয়েছেন।

 

 

কার্যনির্বাহী সদস্য পদে রাসেল, রফিকুল, সৌরভ, দিদার, আকিদুল, মিলন, শিমুল, তৌহিদ ও নান্নু মিয়া বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

 

 

এ নির্বাচনে মোট ১ হাজার ৯২৩ জন ভোটারের বিপরীতে ৪৪ জন প্রার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।

 

 

দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ভোটার ও ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উচ্ছ্বাস দেখা যায়। সকাল থেকেই ভোটকেন্দ্রে ব্যবসায়ীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

 

 

নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয় ব্যাপক নিরাপত্তাব্যবস্থা। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ ও গণনা সম্পন্ন হয়।

 

এদিকে ভোট গণনার পুরো প্রক্রিয়া প্রজেক্টরের মাধ্যমে কেন্দ্রের বাইরে থাকা প্রার্থী, সমর্থক ও আগ্রহী ব্যবসায়ীদের সরাসরি দেখানো হয়। এতে ভোট গণনার প্রক্রিয়াটি প্রত্যক্ষ করার সুযোগ পান তারা। প্রার্থী, সমর্থক ও ভোটারদের অনেকে এ ব্যবস্থাকে নির্বাচনকে আরও স্বচ্ছ রাখার উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।

 

 

দীর্ঘ ২৩ বছর পর বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ব্যবসায়ী সমাজে নতুন নেতৃত্বের প্রত্যাশা তৈরি হয়েছে। জেলার সাধারণ ব্যবসায়ীরা আশা করছেন, নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ এবং জেলার ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net