1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ড. খন্দকার মোশাররফ হোসেনের জন্মদিনে বাংলাদেশ সুশীল ফোরামের ফুলেল শুভেচ্ছা জন্মদিনে শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের জন্মদিনে বাংলাদেশ সুশীল ফোরামের ফুলেল শুভেচ্ছা জন্মদিনে শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান অপ্রতিম হত্যাকাণ্ডকে পুঁজি করে নিরপরাধদের ফাঁসানোর অভিযোগ মনোহরগঞ্জে স্বাধীনতার ৫৫ বছর পর উন্নয়নের ছোঁয়া লাগলেও সড়কের কাজ চলছে ধীরগতিতে  মাগুরায় ঐতিহাসিক নোমানী ময়দান রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত  নবীনগরে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপির মতবিনিময় সভা ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা বিসিএসের বাকি ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার, রাজনৈতিক পরিচয়ে বৈষম্য হবে না প্রধানমন্ত্রীর নির্দেশে বিএনপির এমপি মিষ্টির পদত্যাগ মানুষের জীবনের দাম পাঁচ লক্ষ টাকা নয়’

ড. খন্দকার মোশাররফ হোসেনের জন্মদিনে বাংলাদেশ সুশীল ফোরামের ফুলেল শুভেচ্ছা জন্মদিনে শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ৩ বার

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের জন্মদিন উপলক্ষে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ সুশীল ফোরাম।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ সুশীল ফোরামের পক্ষ থেকে ড. খন্দকার মোশাররফ হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। একই সঙ্গে তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

এ সময় বাংলাদেশ সুশীল ফোরামের নেতৃবৃন্দ ড. খন্দকার মোশাররফ হোসেনের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনা করেন।

শুভেচ্ছা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুশীল ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট লেখক, গবেষক ও কলামিস্ট মোঃ জাহিদ; সহ-সভাপতি আলতাফ উদ্দিন মোল্লা; সহ-সভাপতি মোঃ ফজলুল করিম শামীম; সাধারণ সম্পাদক ডা. আল হাসান মোবারকসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে নেতৃবৃন্দ ড. খন্দকার মোশাররফ হোসেনের দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের কথা স্মরণ করেন এবং তাঁর জন্মদিনে শুভকামনা জানান।

ড. খন্দকার মোশাররফ হোসেনের জন্মদিন উপলক্ষে বাংলাদেশ সুশীল ফোরামের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করছেন সুশীল ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ জাহিদ (বিশিষ্ট লেখক কলামিস্ট ও গবেষক) জনাব আলতাফ উদ্দিন মোল্লা, সিনিয়র সহ-সভাপতি মোঃ এম শহীদুল্লাহ, সাধারণ সম্পাদক ডাঃ আল হাসান মোবারক, সহ-সভাপতি ফজলুর করিম শামীম, মোঃ এনায়েত ও অন্যান নেত্রীবৃন্দ

নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net