ঢাকা   ০৪:২৪:২৫ পিএম, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রচারণা করাও নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী নেত্রকোনায় মোহনগঞ্জ এক্সপ্রেসের ৪ বগিতে আগুন মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পাসপোর্ট ইস্যুর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে আগুন ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৪৮ শিক্ষার্থী হাসপাতালে টঙ্গী পৌর মার্কেট লিজ বাতিলে অনিয়ম হাইকোর্টের স্থগিতাদেশ নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাদ্রাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন হাতিয়ায় নির্বাচনে প্রার্থী হওয়ায় এনসিপি নেতার বাড়িতে হামলার অভিযোগ তেলের দাম কমতেই বিশ্ববাজারে বাড়ল সোনার দাম নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

টঙ্গী পৌর মার্কেট লিজ বাতিলে অনিয়ম হাইকোর্টের স্থগিতাদেশ

শহিদুল ইসলাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ৭ বার
  • ৯ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

গাজীপুর মহানগরীর টঙ্গীতে ৫৫ নং ওয়ার্ড মিলগেইট এলাকায়  শহীদ সুন্দর আলী রাস্তার দক্ষিণ পাশে অবস্থিত পৌর মার্কেটের দোকান বরাদ্দ ও লিজ বাতিলকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বকেয়া ভাড়া পরিশোধ না করার অভিযোগে মার্কেটের   দোকানের বরাদ্দ বাতিল করে ৩০ দিনের মধ্যে দোকানঘর খালি করে সিটি কর্পোরেশনের এস্টেট বিভাগে হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়। তবে দোকান মালিকদের অভিযোগ, তাঁরা ভাড়া পরিশোধ করতে চাইলেও সংশ্লিষ্ট দপ্তর ভাড়া গ্রহণ করেনি। এমনকি লিজ বাতিলের আগে তাঁদের ব্যক্তিগতভাবে কারণ দর্শানোর নোটিশ দেওয়া কিংবা আত্মপক্ষ সমর্থনের সুযোগও দেওয়া হয়নি।

এ ঘটনায় গাজীপুর সিটি কর্পোরেশনের বরাদ্দ বাতিলের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্ট বিভাগে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রিটের পরিপ্রেক্ষিতে গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে বিচারপতি সিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি রুল জারি করেছেন। একই সঙ্গে ৭ অক্টোবর ২০২৬ তারিখে জারি করা বরাদ্দ বাতিলের স্মারকের কার্যকারিতা ছয় মাসের জন্য স্থগিত করেছেন আদালত। তবে আদালতের আদেশে শর্ত দেওয়া হয়েছে, আবেদনকারীকে নিয়মিত দোকানভাড়া পরিশোধ করতে হবে।

আদালতের আদেশ অনুযায়ী, কেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ৭ অক্টোবরের বরাদ্দ বাতিলের স্মারক আইনগত কর্তৃত্ববহির্ভূত ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে বিবাদীদের প্রতি রুল জারি করা হয়েছে। রুলের জবাব দিতে চার সপ্তাহ সময় দিয়েছেন আদালত।

জানা যায়, গাজীপুর সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত টঙ্গী অঞ্চলের শহীদ সুন্দর আলী রাস্তার দক্ষিণ পাশের পৌর মার্কেটের ৫৪ টি দোকানের বরাদ্দ বাতিল করে গত ৭ অক্টোবর বিভিন্ন স্মারক নম্বরে  প্রত্যেক দোকান মালিক  মাধ্যমে সংশ্লিষ্টদের দোকান খালি করার নির্দেশ দেওয়া হয়। এ সিদ্ধান্তের বিরুদ্ধে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্টে রিট পিটিশন নম্বর ১৫২২১/২০২৬ দায়ের করা হয়।

অন্যদিকে, দোকান নং-৩৪-এর ইজারাগ্রহীতা মো. কবির হোসেন তাঁর আবেদনে উল্লেখ করেন, ২০১৩ সালের ১ ফেব্রুয়ারি তৎকালীন টঙ্গী পৌরসভার সঙ্গে সম্পাদিত ইজারা চুক্তির মাধ্যমে তিনি দোকানটি বরাদ্দ পান। এরপর থেকে নিজস্ব পুঁজি বিনিয়োগ করে সেখানে ব্যবসা পরিচালনা করে পরিবারের জীবিকা নির্বাহ করছেন।

তাঁর অভিযোগ, ইজারা চুক্তি অনুযায়ী তিনি নিয়মিত ভাড়া দিতে আগ্রহী থাকলেও সংশ্লিষ্ট দপ্তর প্রতিমাসের ভাড়া প্রতিমাসে গ্রহণ করত না। বরং দুই-তিন মাস কিংবা কয়েক মাসের ভাড়া একসঙ্গে গ্রহণ করার প্রচলন ছিল। গত ১৯ আগস্ট বকেয়া ভাড়া পরিশোধের জন্য সাত দিনের সময়সীমা দিয়ে নোটিশ জারির বিষয়টি জানতে পেরে তিনি ২০ আগস্ট সংশ্লিষ্ট দপ্তরে ভাড়া দিতে যান। কিন্তু তখন তাঁকে জানানো হয়, এই মুহূর্তে ভাড়া নেওয়া হবে না; পরবর্তী সময়ে কয়েক মাসের ভাড়া একসঙ্গে নেওয়া হবে।

এ বিষয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের সম্পত্তি কর্মকর্তা আবুল খায়ের জানান, মেয়াদোত্তীর্ণ ইজারা এবং নিয়মিত ভাড়া পরিশোধ না করার কারণে যথাযথ নিয়ম অনুসরণ করেই দোকান মালিকদের লিজ বাতিলের নোটিশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, নিয়ম অনুযায়ী লিজ বাতিল হলে পরবর্তীতে নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে সরকারি গেজেটের বিধান অনুসরণ করে দোকান বরাদ্দের জন্য টেন্ডার আহ্বান করা হবে। কাউকে দোকানের পজিশন বিক্রি করে টাকা লেনদেনের দায়িত্ব দেওয়া হয়নি। কেউ এ ধরনের কাজ করে থাকলে তা সম্পূর্ণ বেআইনি ও অবৈধ।

 

এ বিষয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা সোহেল রানার বক্তব্য জানতে তাঁর ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

 

দোকান মালিকদের অভিযোগ, সিটি কর্পোরেশনের কিছু কর্মকর্তা গোপনে টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে দোকানগুলো নতুন করে বরাদ্দ দেওয়ার চেষ্টা করছেন। এ প্রক্রিয়ায় অনিয়মের মাধ্যমে আর্থিক সুবিধা নেওয়ার আশঙ্কাও প্রকাশ করেছেন তাঁরা। এ ছাড়া স্থানীয় কিছু রাজনৈতিক নেতাকর্মীর সম্পৃক্ততার অভিযোগও তুলেছেন কয়েকজন দোকান মালিক।

তাঁদের দাবি, স্থানীয় বিএনপির কিছু নেতাকর্মী নতুন করে দোকান পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে দোকানপ্রতি পাঁচ থেকে ছয় লাখ টাকা নিয়েছেন বলে কয়েকজন লিজগ্রহীতা অভিযোগ করেছেন।

 

এদিকে হাইকোর্টের ছয় মাসের স্থগিতাদেশের ফলে সংশ্লিষ্ট বরাদ্দ বাতিলের স্মারকের কার্যকারিতা আপাতত স্থগিত রয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী আবেদনকারীকে নিয়মিত ভাড়া পরিশোধ করতে হবে। এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাব এবং রুলের চূড়ান্ত নিষ্পত্তির ওপর নির্ভর করছে দোকানগুলোর ইজারা-সংক্রান্ত পরবর্তী সিদ্ধান্ত।

মার্কেটের দোকান মালিকদের মধ্যে এ ঘটনায় উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। তাঁদের প্রত্যাশা, সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ বিষয়টি স্বচ্ছতা ও আইনানুগ প্রক্রিয়ায় নিষ্পত্তি করবে এবং প্রকৃত ইজারাগ্রহীতাদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি