ঢাকা   ০৮:১০:১৮ পিএম, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালী সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি  কোম্পানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বিশাল সমাবেশ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট: ইসি সচিব নোয়াখালীর কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের সহায়তায় হাটহাজারীতে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত ত্রিপুরা পাড়া পদির্শনে যান ইউএনও আবদুর রহমান চন্দনাইশে জ্ঞানের আলোর সন্ধানে প্রতিদিন শিক্ষার্থীদের হাঁটতে হয় প্রায় ২ ঘণ্টা হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন-২০২৩ বাস্তবায়নসহ তিন দফা দাবিতে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন নোয়াখালীতে ইয়াবাসহ গ্রেপ্তারের পর যুবদল নেতা বহিষ্কার কবিরহাটে জামায়াতে ইসলামীর সীরাতুন্নবী মাহফিল অনুষ্ঠিত: রাসূলের আদর্শ অনুসরণে বৈষম্যহীন সমাজ গড়ার আহ্বান কোম্পানীগঞ্জে নবআবিষ্কৃত সুন্দলপুর সাউথ-১ গ্যাসক্ষেত্র পরিদর্শনে এমপি ফখরুল ইসলাম

নোয়াখালী সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি 

শাহাদাত হোসেন রাসেল, নোয়াখালী প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ২ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নোয়াখালী সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করেছেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্) এবং অতিরিক্ত দায়িত্বে ক্রাইম ম্যানেজমেন্ট সফিজুল ইসলাম।

পরিদর্শনের শুরুতে চট্টগ্রাম রেঞ্জ পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা জানান নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন।

পরিদর্শনকালে অ্যাডিশনাল ডিআইজি সদর কোর্টের বিভিন্ন কার্যক্রম, দাপ্তরিক নথিপত্র, বিভিন্ন রেজিস্টার, মালখানা ও রেকর্ডপত্র নিবিড়ভাবে পর্যালোচনা করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সার্বিক বিষয়াদি নিয়ে মতবিনিময় করেন। এ সময় প্রশাসনিক কার্যক্রম আরও সুচারুভাবে পরিচালনা, তথ্য সংরক্ষণ, শৃঙ্খলা বজায় রাখা এবং নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালনের বিষয়ে তিনি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শন শেষে অ্যাডিশনাল ডিআইজি পরিদর্শন বইয়ে (ইনস্পেকশন বুক) স্বাক্ষর করেন।

এ সময় নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আহমেদ পেয়ারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সদর কোর্টের সংশ্লিষ্ট পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি