ঢাকা   ০৫:০৭:৪০ পিএম, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত নকলায় মাদরাসার সভাপতি নিয়োগকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২ প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী নাঙ্গলকোটের ভুলুয়াপাড়ায় নাইট চাইনিজ বার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের সমাপনী ম্যাচ অনুষ্ঠিত গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে মাহমুদুর রহমানের বাসায় পুলিশ রাজাপাড়া বালিকা বিদ্যালয় পরিদর্শনে সন্তোষ এমপি, অবকাঠামো ও আসবাবপত্র প্রদানের আশ্বাস ডিসেম্বরের মধ্যেই দেশের প্রতিটি উপজেলায় খেলার মাঠ তৈরি হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী চন্দনাইশে গ্রামীণ ব্যাংক শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ, আলামত মুছে ফেলার অভিযোগ মাগুরায় ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন মাগুরায় বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মাগুরায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ২ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ও কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ২৬ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে ঐতিহাসিক নোমানী ময়দান ১১ দলীয় ঐক্যের ৭-দফা দাবি আদায়ের লক্ষ্যে এবং পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দেশব্যাপী সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টি ও জ্বালাও-পোড়াও এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি পালিত হয়েছে।

দুপুরের পর থেকেই বিভিন্ন উপজেলার নেতা কর্মীরা মিছিল নিয়ে শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে সমাবেশ স্থল পরিপূর্ণ করে ফেলে।

জেলা আমির অধ্যাপক সাইদ আহমেদ বাচ্চুর সভাপতিত্বে মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য এবং যশোর কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য আলহাজ্ব আব্দুল মতিন। জেলা সেক্রেটারী অধ্যাপক মাওলানা মশিউর রহমান সঞ্চালনায় এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমানের, সহকারী সেক্রেটারী মাওলানা মারুফ কারখী, শালিখা উপজেলা আমীর অধ্যাপক মাওলানা আফছার আলী, শ্রীপুর উপজেলা আমীর অধ্যাপক মাওলানা ফখরুদ্দিন মিজান, সদর উপজেলা আমীর অধ্যাপক ফারুক হুসাইন, পৌর আমীর অধ্যাপক আশরাফুল আলম,আসন্ন মাগুরা পৌর সভা নির্বাচনে মেয়ের পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা মোঃ মাসুদুল আলম, আসন্ন মহম্মদপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা বি এম এরশাদুল্লাহ অহিদ, শিবিরের মাগুরা জেলা সভাপতি মোঃ জুবায়ের হোসেনসহ আরো অনেকে । সমাবেশ শেষে নোমানী ময়দান থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে ভায়না মোড়ে গিয়ে দোয়া ও মোনাজাতের মাধ্যমে মিছিল ও সমাবেশ শেষ হয়ে।

সমবেশ ও বিক্ষোভ মিছিলে জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের কয়েক হাজার নেতাকর্মীরা অংশ গ্রহন করেন।

সমাবেশে বক্তারা দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের ব্যর্থতার সমালোচনা করে তাঁরা কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।

একই সঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সন্ত্রাস ও নাশকতা দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান বক্তারা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি