ঢাকা   ০৫:০৮:২৮ পিএম, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরায় বীরমুক্তিযোদ্ধা গীতিকবি আমির হামজা স্মৃতি সংসদের উদ্যোগে বৃত্তি প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  আশুলিয়ার মরিচকাটায় হারুন হত্যা: স্ত্রী রত্নার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি মাগুরায় জেলা নারী কাবাডি দল খুলনা বিভাগীয় নারী কাবাডিতে চ্যাম্পিয়ন মাগুরায় যুবদল নেতা শাকের হত্যার বিচার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন, আসামিপক্ষের হুমকি  মাগুরায় কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রচারণা করাও নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী নেত্রকোনায় মোহনগঞ্জ এক্সপ্রেসের ৪ বগিতে আগুন মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পাসপোর্ট ইস্যুর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে আগুন ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৪৮ শিক্ষার্থী হাসপাতালে

মাগুরায় বীরমুক্তিযোদ্ধা গীতিকবি আমির হামজা স্মৃতি সংসদের উদ্যোগে বৃত্তি প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ২ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মাগুরায় চারণ গীতিকবি, বীর মুক্তিযোদ্ধা আমির হামজার  ৯৫তম জন্মদিন  উপলক্ষে ১০ নভেম্বর মঙ্গলবার বিকেলে শ্রীপুর উপজেলার বরিশাট গ্রামস্থ  ‘কবি আমির হামজা স্মৃতি সংসদ‘র পক্ষ থেকে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।

 

অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মোছাঃ জেসমিন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শিকদার মঞ্জুর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবির সহধর্মিনী দোলজান বেগম। কবিপুত্র ও নড়াইল জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামানের সঞ্চালনায় এ সময়    অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ সাইফুল ইসলাম ঝন্টু, মাগুরা জেলা জীব বৈচিত্র্য ও বন্য প্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, নড়াইলের বিশিষ্ট সাংবাদিক, বিজয় টিভি নড়াইলের জেলা প্রতিনিধি জিয়াউর রহমান জামি, শ্রীপুর উপজেলা রিপোর্টাস ইউনিটে সাধারণ সম্পাদক মোঃ মুজাফফর হোসেন মুন্না,  উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বদরুল আলম লিটু, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী আতিকবিল্লাহ, কবির বড় পুত্র, শ্রীকোল ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আলী মোর্তুজা স্নো,কবি পরিবারের সদস্যবৃন্দসহ এলাকার বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৫ জন গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তির নগদ টাকা প্রদান করা হয়।

 

এর পূর্বে কবির মাজারে পুস্পস্তবক অর্পণ করা হয়। পরে কবির রুহের মাগফিরাত কামনায় অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া মাহফিল।

 

বক্তারা কবির স্মৃতিচারণে মুক্তিযুদ্ধের অবদানসহ সাংস্কৃতিক অঙ্গনে তার ভুমিকা তুলে ধরেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি