ঢাকা   ০৮:১২:০৯ পিএম, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
হেলে পড়া ভবনের ঝুঁকিতে শতাধিক পরিবার, সিটি প্রশাসকের কাছে অভিযোগ কারাগার থেকে বের হয়ে যুবলীগ নেতা ইমরানের  হুমকি, থানায় অভিযোগ  মাগুরার শ্রীপুরে সরকারি জমি দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ প্রশাসন নিরব নোয়াখালীর কোম্পানীগঞ্জে জালনোট প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ যুক্ত হতে পারে আজ মেধা, নেতৃত্ব ও মানবিকতায় মোহাম্মদ জিয়াউল হক সোহেল সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে আওয়ামী লীগ-এনসিপি সংঘর্ষ, আহত অন্তত চার রূপনগরে ৭-৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, নিরাপত্তাকর্মী গ্রেপ্তার চৌদ্দগ্রামে সরকারি কর্মকর্তাদের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

মুসলিমপাড়া মারকাজুল হুদা মাদরাসা ও নূরানী কিন্ডার গার্টেন’র অভিভাবক সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

এ এম ফাহাদ, খাগড়াছড়ি
  • আপডেট টাইম : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ৩২ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভাধীন ৮নং ওয়ার্ডে “মুসলিমপাড়া মারকাজুল হুদা মাদরাসা ও নূরানী কিন্ডার গার্টেন’র” অভিভাবক সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ।
১৬ নভেম্বর (সোমবার) সকাল ১০টার থেকে মাদরাসা প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

মাদরাসার ষষ্ঠ বছরের অর্জনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মাদরাসা ও কোরআন শিক্ষায় উদ্বুদ্ধ করতে এই অনুষ্ঠানে
মাওলানা দেলোয়ার হোসাইন এর পরিচালনায় অত্র মাদরাসার সভাপতি ও মাটিরাঙ্গা সরকারি কলেজের প্রভাষক এরশাদুর রহমান এরশাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাইল্যাছড়ি ইসলামিয়া মাদরাসার পরিচালক মুফতি নোমান সাহেব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম পাটোয়ারী, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ হাবিব, সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক (মিন্টু) সহ সম্মেলনে আমন্ত্রিত ওলামায়ে কেরাম ও অতিথিদের মধ্যে রয়েছেন বিভিন্ন মাদরাসার মুহতামিম, শিক্ষক ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও কোরআন শিক্ষার অর্জন তুলে ধরার পাশাপাশি ইসলামি সংস্কৃতি ও নাশিদের চর্চাকে উৎসাহিত করেছেন বক্তারা।

এদিকে, মাদরাসার পাঠদান কার্যক্রম চালিয়ে রাখার জন্য খাগড়াছড়ি জেলার সংসদ সদস্য ওয়াদুদ ভুঁইয়া, এলাকার জনপ্রতিনিধি সহ সকলের প্রতি আন্তরিক সহযোগিতা চেয়েছেন মাদরাসা পরিচালনা কমিটি।

সর্বশেষ মাদরাসার পক্ষ থেকে ছাত্র-ছাত্রী, অভিভাবক সহ এলাকাবাসীর জন্য দোয়া ও মুনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি