1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীনগরে সরকারি খাল ভরাট করায় ভেকু দিয়ে উচ্ছেদ অভিযান - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইনে পরিণতের দাবি : মোহাম্মদ উল্লাহ সাতকানিয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন ঈদগাঁওয়ে প্রশাসনের অভিযানে পলিথিন জব্দ, জনমনে ক্ষোভ  ঈদগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠিত নোয়াখালীর সুবর্ণচরে চাষের পুকুরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা  সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে চট্টগ্রাম দক্ষিণ  জেলা ছাত্রদলের সদস্য নিজাম উদ্দীন বহিষ্কার সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসায় ত্রুটি সহ্য করা হবে না: এমপি মান্নান মাগুরার শ্রীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে মামার বিরুদ্ধে ভাগিনাদের সংবাদ সম্মেলন বৈশ্বিক সংকটে কম মুনাফার নীতি সময়ের দাবি ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী

নবীনগরে সরকারি খাল ভরাট করায় ভেকু দিয়ে উচ্ছেদ অভিযান

আই কে ইব্রাহীম:
  • আপডেট টাইম : বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৩৪৪ বার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জিনোদপুর ইউনিয়নের জিনোদপুর গরুর বাজারের পশ্চিম পার্শ্বে সরকারি খাল ভরাট করায় মোবাইলকোর্টের মাধ্যমে লাল নিশানা দিয়ে সরকারি জায়গা চিহ্নিত করে ভেকু দিয়ে ভরাটকৃত মাটি উচ্ছেদ করা হয়েছে। একইভাবে রাস্তার বিপরীত দিকেও সরকারি খালের ভরাটকৃত মাটি সরানো হয়।

সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক এর দিক নির্দেশনায় মোবাইলকোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম‍্যাজিস্ট্রেট মাহমুদা জাহান।

এছাড়াও বাঙ্গরা বাজারে মোবাইলকোর্ট পরিচালনা করে ১ টি মিষ্টির দোকান ও ৬ টি মুদি দোকানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভোক্তা অধিকার সংরক্ষণে অধিকতর সতর্ক করা হয়। এসময় স্থানীয় জনপ্রতিনিধি ও বাজার কমিটির ব‍্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম‍্যাজিস্ট্রেট মাহমুদা জাহান বলেন, জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net