1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
টঙ্গীতে জনসচেতনতা বৃদ্ধিতে প্রশাসনের ব্যতিক্রমধর্মী প্রচারণা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

টঙ্গীতে জনসচেতনতা বৃদ্ধিতে প্রশাসনের ব্যতিক্রমধর্মী প্রচারণা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৯ এপ্রিল, ২০২০
  • ৪১৪ বার

এফ এ নয়ন, গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর মেট্রো পলিটন পুলিশের কমিশনার মো. আনোয়ার হোসেন বিপিএম (বার) পিপিএম (বার) নির্দেশে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে জনসচেনতা বৃদ্ধিতে নিত্য নতুন পদক্ষেপ গ্রহন এবং সরকারের ওইসব নির্দেশনা বাস্তবায়নে পুলিশ সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন দিনরাত।সে হিসেবে তিনি রবিবার সকালে এই ব্যতিক্রম উদ্যোগ গ্রহণ করেন।
অপরদিকে স্থানীয় ডাক্তার, নার্স, সাংবাদিকসহ বিভিন্ন স্তরের সদস্যরা প্রতিনিয়ত মাঠে ময়দানে করছেন। এসবের মধ্যে টঙ্গী পূর্ব থানা পুলিশের ভূমিকা চোখে পড়ার মতো। টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে টঙ্গীর জনসাধারণের মধ্যে সচেতনতার বৃদ্ধি জন্য সরকারি নির্দেশনামূলক লিফলেট বিলি করা, মাইকিং করা, জীবাণুনাশক স্প্রে ব্যবহার, মাক্স, হ্যান্ড গ্লাভস, হ্যান্ড সেনিটাইজার বিতরণ ও ব্যবহার করা, সাবান দিয়ে কমপক্ষে ২০ সেকেন্ড হাত ধোয়াসহ সামাজিক দূরত্ব বজায় রাখার নিরলস পরিশ্রম করে যাচ্ছেন প্রতিদিন।
এছাড়াও টঙ্গীর জনসাধারণকে নিরাপদ রাখতে এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্য নিত্য প্রয়োজনীয় দোকানের সামনে চিহ্নিত বর্ডার দেওয়া হচ্ছে। যাতে করে ক্রেতা সাধারণ নির্দিষ্ট দূরত্বে থেকে নিরাপদে কেনাকাটা করতে পারেন। সেই সাথে থানা এলাকায় পুলিশের টহল বৃদ্ধি ও জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণে অগ্রণী ভূমিকা পালন করছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net