1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে ড. কামাল চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানালো উপজেলা আ.লীগ নেতৃবৃন্দ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও বিজিবির আর্থিক অনুদান চৌদ্দগ্রামে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক ওমর ফারুক, সদস্য সচিব সালাউদ্দিন খান রাজিব নকলায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি মাগুরায় রেড ক্রিসেন্ট মা ও শিশু হাসপাতালের পরিচালনা পর্ষদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  বাংলাদেশে ঢুকছে নতুন মাদক ‘কুশ’: কতটা বিপজ্জনক এই মাদক? এআই ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করা অপরাধ: মেহজাবীন দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী মাটিরাঙ্গায় সরকারি চাল-গম মজুদ রাখায়, দোকানিকে জরিমানা ও পণ্য জব্দ রায়ের পরও জটিলতায় কোম্পানীগঞ্জ সরকারি কলেজের জমি, ইউএনও-এসিল্যান্ড-পৌর প্রশাসকের বিরুদ্ধে অধ্যক্ষের অভিযোগ

চৌদ্দগ্রামে ড. কামাল চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানালো উপজেলা আ.লীগ নেতৃবৃন্দ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৫ জানুয়ারি, ২০২৪
  • ৩৬৫ বার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি: সদ্য নিয়োগপ্রাপ্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা, চৌদ্দগ্রামের কৃতিসন্তান ড. কামাল আবদুল নাসের চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। রবিবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় তেজগাঁও ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র জিএম মীর হোসেন মীরু এর নেতৃত্বে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের উপদেষ্টা আবু তাহের, কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য জসিম উদ্দিন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবিএম এ বাহার, সাবেক কুমিল্লা জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি ফারুক আহমেদ মিয়াজী, সহ-সভাপতি আক্তার হোসেন পাটোয়ারী, এনামুল হক খোন্দকার, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, কামরুল আলম মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক আলমগীর হোসেন বিপ্লব, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হাশেম, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মহিন উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নিজাম উদ্দিন চৌধুরী, আওয়ামী লীগ নেতা সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন মজুমদার, ইউপি চেয়ারম্যান ভিপি মাহবুব হোসেন মজুমদার, হাজী জানে আলম, কাজী ফখরুল আলম ফরহাদ, মাঈন উদ্দিন ভূঁইয়া, আবু তাহের, গোলাম মোস্তফা, জেলা যুবলীগের সদস্য মাহবুবুল হক মোল্লা বাবলু, পৌর প্যানেল মেয়র সাইফুল ইসলাম পাটোয়ারী, কাউন্সিলর কাজী বাবুল, সাইফুল ইসলাম শাহীন, মফিজুর রহমান, কামাল হোসেন, শরীফ ইমাম, মিজানুর রহমান, যুবলীগ নেতা মাছুম বিল্লাহ প্রমুখ।

এ সময় নেতৃবৃন্দ চৌদ্দগ্রামের নব নির্বাচিত সংসদ সদস্য মুজিবুল হকের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সাবেক মূখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা, আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net