1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চন্দনাইশে শুক্লাম্বর দিঘির মেলায় পুণ্যার্থীদের ঢল। - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৮ মে ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোটে প্রত্যয় সংগঠনের আর্থিক সহায়তা প্রদান সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয় আফজলের নেছা ও লিটনের মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিল ঈদগাঁওর পোকখালীতে ২ দিন ধরে মাদ্রাসা ছাত্রী নিখোঁজ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন সম্পাদক পরিষদের নেতারা সভাপতি আরিফ, সম্পাদক বিজন ঈদগাঁওয়ে বাজুসের নির্বাচন সম্পন্ন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি’র নির্বাচনে পক্ষপাদুষ্ট নির্বাচন কমিশনার পদত্যাগের দাবি: ঐক্যবদ্ধ আইনজীবী পরিষদ  সুপ্রিম কোর্ট হেল্পলাইনে সেবা পাচ্ছেন বিচারপ্রার্থী জনগণ হাটহাজারীতে সংগঠক সালাহ উদ্দিনের ব্যবস্থাপনায় ফ্রী চিকিৎসা সেবা ক্যাম্প ঈদগাঁওয়ে বন মামলার পলাতক আসামি গ্রেফতার

চন্দনাইশে শুক্লাম্বর দিঘির মেলায় পুণ্যার্থীদের ঢল।

এস.এম.জাকির চন্দনাইশ চট্টগ্রাম প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : সোমবার, ১৫ জানুয়ারি, ২০২৪
  • ৪৯১ বার

কনকনে শীত অপেক্ষা করে মনের বাসনা পূরণ করতে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ একসাথে স্নানের জন্য বরমা শুক্লাম্বর দিঘিতে নেমে পড়ে। এই যেন তাদের অগাধ বিশ্বাস স্থাপনের মধ্য দিয়ে ঠান্ডা পানিতে গোসল করা।

 চট্টগ্রাম চন্দনাইশ উপজেলার বরমা ঐতিহ্যবাহী শুক্লাম্বর দিঘির মেলায় যার যার মনোবাসনা পূরণ করতে শুক্লাম্বর দিঘির পাড়ে এসেছে পুণ্যার্থীরা। যে যার সাধ্যমত ছাগল, কবুতর, গাভীর দুধ, স্বর্ণালংকার দান ও প্রসাদ বিতরণ করেছেন। গতকাল ১৫ জানুয়ারি পৌষ সংক্রান্তি শেষে মাঘ মাসের প্রথম দিন বসে এ মেলা। উপজেলার বরমা বাইনজুরী গ্রামে হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী শুক্লাম্বর দিঘি সনাতন ধর্মাবলম্বীদের দর্শনীয় স্থান নামে পরিচিত। এ দিঘিতে মানত করে মনোবাসনা পূরণ হয় বলে তাদের ধারণা। প্রতিবছর ১ মাঘ এ দিঘিকে কেন্দ্র করে বসে বিশাল মেলা। সে মেলায় বাংলাদেশের বিভিন্ন এলাকাসহ পার্শ্ববর্তী ভারত, নেপাল, ভুটান থেকে আসে সনাতনী সম্প্রদায়ের বিভিন্ন পেশা ও শ্রেণির মানুষ মানত নিয়ে এ পীঠমন্দিরে আসে। মেলার দিন সকাল থেকে রাত পর্যন্ত পুণ্যার্থীদের ঢল নামে।
স্থানীয়ভাবে জানা যায়, পার্শ্ববর্তী দেশ ভারতের নদীয়া থেকে ধর্ম প্রচারের জন্য আসা শুক্লাম্বর ভট্টাচার্যের ধর্মদেশনা স্থানে ২ শতাধিক বছর পূর্বে শুক্লাম্বর ভট্টাচার্যের নামে এ মেলা প্রতিষ্ঠা করেছিলেন প্রয়াত নিত্যানন্দ বৈলয়। শুক্লাম্বর দিঘিকে কেন্দ্র করে পৌষ সংক্রান্তিতে এ মেলা দিঘির পাড়ে প্রতিবছর অনুষ্ঠিত হয়ে থাকে। লোকজন বিভিন্ন মেলা ছাড়াও বছরের প্রতিদিন কেউ না কেউ এ পীঠমন্দিরে তাদের মানত নিয়ে আসতে দেখা যায়। তবে সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনে এর সংখ্যা বেশি থাকে। স্থানীয়দের মতে, শুক্লাম্বর ভট্টাচার্য এ দিঘির পাড়ে বসে ধ্যানে মগ্ন থাকতেন। দীর্ঘদিন
ধ্যানে মগ্ন থাকতেন। দীর্ঘদিন ধ্যান মগ্নে থাকার পর ২ শতাধিক বছর পূর্বে তিনি ইহ জগত ত্যাগ করলে, তাকে এ দিঘির পাড়ে সমাহিত করা হয়। তার সমাহিত স্থানে একটি অর্শ্বথ বৃক্ষ বিশাল জায়গা জুড়ে স্মৃতি হিসেবে দাঁড়িয়ে আছে। পূজারীরা এ অর্শ্বথ বৃক্ষের ডালে সুতা বাঁধে মনোবাসনা পূরণের আশায় এবং কবুতর ছেড়ে দেয়। মন্দিরের জন্য মানত করা শত শত ছাগল বলী দেয়। বিভিন্ন পূজনীয় দান মন্দিরে উৎসর্গ করেন মেলায় আসা পুজারীরা। তাছাড়া দিঘীতে মেলার দিনসহ বিভিন্ন সময়ে গাভীর দুধ ঢেলে দেয়, স্নান করে তাদের মনোবাসনা পূরণের জন্য। দিঘির দক্ষিণ পাড়ে একটি শিবমন্দির রয়েছে। যেখানে হিন্দু সম্প্রদায়ের মহিলারা তাদের সন্তানদের জন্য মানত করে পূজা দেয়, তাদের সে মনোবাসনা পূরণ হয় বলেও তাদের বিশ্বাস।
এছাড়া সারাবছর বিভিন্ন মানত নিয়ে পুণ্যের লক্ষ্যে দিঘিতে দুধ, ছাগল, কবুতর, ফল-ফলাদি উৎসর্গ করে থাকেন সনাতন ধর্মের অনুসারীরা। তাদের মতে দিঘির পানিতে উৎসর্গকৃত দুধ পানির সঙ্গে না মিশে তলদেশে চলে যায়। তাছাড়া এক সময় ছেলে-মেয়ের বিয়ের জন্য আবেদন জানালে বিয়ের সকল সরঞ্জাম দিঘিতে ভেসে উঠার অনেক গল্প-কাহিনীও রয়েছে। এ রকম নানা উপাখ্যান আছে দিঘিটিকে ঘিরে। তাদের বিশ্বাস এখানে দুধ, ছাগল, কবুতর এমনকি স্বর্ণের অলংকার উৎসর্গ করলে মনের সব বাসনা পূর্ণ হবে। আর তাই সারা বাংলাদেশের হাজার হাজার হিন্দু সম্প্রদায়ের মানুষের নানা মনের বাসনা পূরণের লক্ষ্যে মানুষগুলো একই মোহনায় মিলিত হয় শুক্লাম্বর দিঘিতে পৌষ সংক্রান্তির এ মিলন মেলায়। এখানে দিনব্যাপী চলে পূজা-উৎসব। সে সাথে প্রত্যেকে স্ব-স্ব ধ্যানে-জ্ঞানে মগ্ন থাকে পূজা-অর্চনায়। পুণ্যার্থীদের ভিড়ে এ দিনটি উৎসব মুখর থাকে দিঘীর চারপাশ। মেলায় আসা পুণ্যার্থী পুরুষ-মহিলার একসাথে দিঘির চারপাশে ১০টি ঘাটে স্নান করার দৃশ্য লক্ষণীয়। সে সাথে অর্শ্বথ বৃক্ষে শত শত কবুতর অবস্থান করে, যা সবার নজর কাড়ে। একইভাবে পুণ্যার্থীদের দানের স্তূপ পড়ে যায় এ পীঠমন্দিরে যা ব্যবহার করে মন্দিরের পরিচালনা পরিষদ মন্দির সংস্কার ও নির্মাণ কাজে। মেলা পরিচালনাকালীন থানা অফিসার ইনচার্জ ওবাইদুল ইসলাম, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক বরমা ইউপি চেয়ারম্যান মো: খোরশেদ আলম টিটু, আ’লীগ নেতা আহসান ফারুক, মধু সুধন দত্ত, এড. রতন কুমার সেন, ডা. বিধান চন্দ্র ধর, ডা. কাজল বৈদ্য, মেম্বার নওশা মিয়া, শওকত হোসেন টিপু, কৃষ্ণ চক্রর্তী, আনিসুর রহমান, দিলীপ ভট্টাচাযর্য, জয়দেব গাঙ্গুলি, অশোক দত্ত, বিধান দেব, হারাধন ধর, নৃপতি দত্ত প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net