ঢাকা   ১১:১২:০৪ এএম, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৪৮ শিক্ষার্থী হাসপাতালে টঙ্গী পৌর মার্কেট লিজ বাতিলে অনিয়ম হাইকোর্টের স্থগিতাদেশ নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাদ্রাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন হাতিয়ায় নির্বাচনে প্রার্থী হওয়ায় এনসিপি নেতার বাড়িতে হামলার অভিযোগ তেলের দাম কমতেই বিশ্ববাজারে বাড়ল সোনার দাম নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর নোয়াখালী সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি  কোম্পানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বিশাল সমাবেশ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট: ইসি সচিব নোয়াখালীর কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

মাগুরায় আনুষ্ঠানিকভাবে কৃষকদের মাঝে কৃষি ঋণ বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৪১৬ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মোঃ সাইফুল্লাহ ;

মাগুরার শ্রীপুরে

মাগুরার শ্রীপুরেকৃষকদের মাঝে আনুষ্ঠানিকভাবে কৃষি ঋণ বিতরণ হয়েছে। বুধবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় সোনালী ব্যাংক শ্রীপুর শাখার আয়োজনে সব্দালপুর ইউনিয়ন পরিষদ হলরুমে আলোচনা শেষে কৃষকদের হাতে কৃষি ঋণ চেক তুলে দেন অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ।

শ্রীপুর সোনালী ব্যাংক পিএলসি শাখা ম্যানেজার মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও উক্ত শাখার সিনিয়র অফিসার তন্ময় আহমেদের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সোনালী ব্যাংক পিএলসি প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মুহাম্মদ আব্দুল্লাহ আল মোমেন,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দ্বায়িত্ব) শ্যামানন্দ কুণ্ডু, সব্দালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোছাঃ পান্না খাতুন। সব্দালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলামসহ অন্যরা।

প্রধান অতিথি ডেপুটি জেনারেল ম্যানেজার মুহাম্মদ আব্দুল্লাহ আল মোমেন জানান, সব্দালপুর ইউনিয়নের ১১ জন কৃষকের মাঝে ৯ লাখ ৮৪ হাজার টাকা স্বল্প সুদে কৃষি ঋণ বিতরণ করা হলো। এই সহযোগিতা পেয়ে কৃষকেরা বেশ উপকৃত হবেন বলে আশা করছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি