1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
- দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত  প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৩৭ বার

মোঃ আব্দুস সালাম খাঁন

স্টাফ রিপোর্টার।।

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে ৪জন রোহিঙ্গাকে ঘোরাফেরার করার সময় আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার ৯ ফেব্রুয়ারী রাতে আটকদের পাটগ্রাম থানা পুলিশে সোপর্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫১ ব্যাটালিয়নের দহগ্রাম ক্যাম্পের সদস্যরা। এর আগে একই দিন বিকেলে পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের করিডোর গেটের প্রধান পিলার ডিএএমপি ৭ নম্বরের উপপিলার ৩০ এর করিডোর পোস্ট এলাকার ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তর থেকে তাদেরকে আটক করে বিজিবি সদস্যরা।

আটক রোহিঙ্গারা হলেন- কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প ২১, চাকমারকুল টেকনাফ ও কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প ১ ডাব্লিউ ব্লক এফ- ১২ এর বাসিন্দা মৃত ইউনুস আলীর ছেলে আব্দুল্লাহ (২৪) ও তার স্ত্রী শরিফা বেগম (১৯), তাদের মেয়ে রিনাস বিবি (২) এবং একই ক্যাম্পের শামছুল হকের মেয়ে আমেনা বেগম (১৫)।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, উপজেলার দহগ্রাম ইউনিয়নের করিডোর গেটের প্রধান পিলার ডিএএমপি ৭ নম্বরের উপপিলার ৩০ এর করিডোর পোস্ট এলাকার ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঘোরাফেরা করছিল শিশুসহ আটক ৪ জন। তারা সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করবে এমন সন্দেহ হলে তাদেরকে আটক করে দহগ্রাম ক্যাম্পের টহলরত বিজিবি সদস্যরা।

পরে আটক রোহিঙ্গাদের থানায় সোপর্দ করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা মিয়ানমারের নাগরিক। তারা রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে জানান। আপাতত আটকরা থানা পুলিশের হেফাজতে রয়েছেন বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net