1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সিন্দুকছড়ি সেনা জোনের উদ্যোগে কর্মহীন-হতদরিদ্র মানুষের বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে সেনাবাহিনী - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
টাকাসহ আটক নিয়ে যা বলছে জামায়াত চকরিয়ার খুটাখালীতে বাস চাপায় ইজিবাইক চালক নিহত সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত সাগর–রুনি হত্যা দিবসে বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি- এম জাহিদ সভাপতি সুশীল ফোরাম  ঈদগাঁওয়ে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর টহল জোরদার  ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন ভোটের টানে গ্রামের পথে ছুটছে মানুষ নবীগঞ্জে ড. রেজা কিবরিয়ার কর্তৃক এমপিদের ‘অপদার্থ’ বলার প্রতিবাদে বিশাল মানববন্ধন সারা দেশের মতো এখানেও ধানের শীষ বিপুল ও রেকর্ডসংখ্যক ভোটে বিজয়ী হবে- কাজল

সিন্দুকছড়ি সেনা জোনের উদ্যোগে কর্মহীন-হতদরিদ্র মানুষের বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে সেনাবাহিনী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০
  • ২৫০ বার

মো. ইসমাইল হোসেন, মানিকছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধি: করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে সরকার ঘোষিত নানা কর্মসূচী পালন করতে গৃহবন্দি হয়ে পড়েছে সাধারণ মানুষ। সরকারি নানা নির্দেশনা বাস্তাবায়নে প্রশাসনের পাশাপাশি মাঠ পর্যায়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সেনাবাহিনীর সদস্যরা। দেশব্যাপী করোনা ভাইরাস মোকাবিলায় সামাজিক দুরত্ব নিশ্চিতের পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলের কর্মহীন, অসহায় ও হতদরিদ্রদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়ার উদ্যোগ গ্রহণ করেছে সিন্দুকছড়ি সেনা জোন। ইতোমধ্যে সিন্দুকছড়ি জোনের আওতাধিন গুইমারা, রামগর ও মানিকছড়ি উপজেলার বিভিন্ন এলাকার গৃহবন্দি হয়ে পড়া পরিবাবের মাঝেঁ খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছে সেনাবাহিনী সদস্যরা।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে সিন্দুকছড়ি জোন কমান্ডার লে. কর্ণেল কাওসার জাহান, পিএসসি,জি উপস্থিত থেকে নিজ হতে মানিকছড়ি উপজেলার দূর্গম এলাকার খেটে খাওয়া পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দেন। এসময় উপস্থিত ছিলেন, মানিকছড়ি সেনা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেইন ফয়সাল মাহমুদ শুভসহ সেনা সদস্যরা।
খাদ্য সহায়তা পাওয়া সাজাইলা মারমা জানান, করোনা ভাইরাস সংক্রমণের কারণে দিন মজুরের কাজ করতে পারছেন না। তাই দুবেলা খাবার জুটছেনা তার পরিবারে। আজ সেনাবাহিনীর কাছ থেকে খাদ্য সহায়তা পাওয়ায় ৯-১০ দিনের জন্য খাবারের চিন্তা দূর হয়েছে। তার মতো উপজেলার অসংখ্য পরিবারে ঘওে সেনাবাহিনীর খাদ্য সহায়তা পৌঁছে দেয়ার ফলে কিছু স্বস্তি ফিরেছে তাদের মাঝেঁ।
উদ্যোগে সিন্দুকছড়ি জোন কমান্ডার লে. কর্ণেল কাওসার জাহান, পিএসসি,জি জানান, করোনা মোকাবিলায় শুরু থেকেই সামাজিক দুরত্ব নিশ্চিতসহ সরকার ঘোষিত বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নে কাজ করে যাচ্ছে সেনাবাহিনী। তাছাড়া সরকারি নির্দেশনা মানতে গৃহবন্দি হয়ে পড়েছে মানুষ। কর্মহীন হয়ে পড়া এ মানুষের কথা চিন্তা করেই যে সকল পরিবারের এখন পর্যন্ত ত্রাণ সহায়তা পৌঁছেনি তাদের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছি। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net