1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করোনায় দেশে আমলাতন্ত্র চালু আর জনপ্রতিনিধি'রা নির্বাসনে: চট্টগ্রাম মহানগর যুবদল - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আর আর ল’একাডেমির কৃতিশিক্ষার্থীরদের সংবর্ধনা প্রদান বৌদ্ধ সমিতির অভিষেক অনুষ্ঠানে এমপি কাজল হিংসা ও বিদ্বেষমুক্ত সমাজ গঠনে বৌদ্ধ ধর্ম সবসময় শান্তির শিক্ষা দেয় পাবনার ভাঙ্গুড়ায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে হামলার আহত স্বামী, স্ত্রী তৃণমূলে খেলাধুলার প্রসারে তারেক রহমানের উদ্যোগ প্রশংসনীয়: শহিদুজ্জামান কাকন রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর : তথ্যমন্ত্রী খুটাখালীতে এলজিইডির সড়ক নিয়ে বনবিভাগের নাটকীয়তার বিরুদ্ধে মানববন্ধন  খুটাখালীতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন সরকারি স্বাস্থ্যসেবায় ১০ হাজার কমিউনিটি প্যারামেডিককে অন্তর্ভুক্তির দাবি আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে দোয়া অনুষ্ঠিত জুলাই-আগস্টে দেশে বন্যার আশঙ্কা রয়েছে: এফএফডব্লিউসি

করোনায় দেশে আমলাতন্ত্র চালু আর জনপ্রতিনিধি’রা নির্বাসনে: চট্টগ্রাম মহানগর যুবদল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০
  • ৩২৮ বার

মুজিব উল্ল্যাহ্ তুষার :
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম মহানগরের উদ্যোগে ২৩ এপ্রিল চট্টগ্রাম নগরীর ৩৬, ৩৭ ও ৩৮ নং ওয়ার্ড এলাকায় বৈশ্বিক মহামারী করোনায় ঘরবন্দি অসহায় মানুষের
মাঝে উপহার স্বরুপ খাদ্য সামগ্রী বিতরণ করেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী
কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর সভাপতি মোশাররফ
হোসেন দীপ্তি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির
চট্টগ্রাম বিভাগীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর যুবদলের
সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদসহ নগর যুবদল নেতৃবৃন্দ।
এ সময় নেতৃবৃন্দ বলেন, করোনার এই দুঃসময়ে দেশে আমলাতন্ত্র চালু আর
জনপ্রতিনিধিরা আজ নির্বাসনে। শাসক দলের চরম ব্যর্থতার বহিঃপ্রকাশ।
একদিকে ত্রাণ লুটের মহোৎসব অন্যদিকে ক্ষুধার্ত মানুষের নীরব হাহাকার।
লুটপাটতন্ত্র আর আমলাতন্ত্র মিলেমিশে একাকার। নেতৃবৃন্দ এ সময়,
নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে প্রশাসনকে অনুরোধ জানান। আসন্ন রমজানে
মানুষের দূর্ভোগ আর না বাড়ানোর জন্য এখনই প্রয়োজনীয় প্রদক্ষেপ নেওয়ার
কথা বলেন এবং ত্রাণ বিতরণে সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়ার জন্য সরকারকে
আহবান জানান। এ সময় উপস্হিত ছিলেন নগর যুবদলের সি. সহ-সভাপতি ইকবাল হোসেন, যুগ্ম সম্পাদক তাজ উদ্দিন তাজু, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক
বাদশা, সহ সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন সাজু,
সাইফুদ্দিন মোঃ মারুফ, সহ
সম্পাদক আতিকুর রহমান, কামরুল ইসলাম, নগর যুবদলের সদস্য আমীর সুমন,
বন্দর থানা যুবদল নেতা মোঃ ইয়াছিন, মোঃ সাহেদ, ইমাম হোসেন, পারভেজ, সেলিম
উল্ল্যাহ, মুন্না, ইমরান, রাশেদ, মনির, জসিম, কবির, রানা, রাজু, মামুন
প্রমুখ নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net