1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বোতলাগাড়ী স্কুলের নতুন চারতলা ভবনের ভিত্তি স্থাপন করলেন এমপি সিদ্দিকুল আলম - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাটিরাঙ্গায় সরকারি চাল-গম মজুদ রাখায়, দোকানিকে জরিমানা ও পণ্য জব্দ রায়ের পরও জটিলতায় কোম্পানীগঞ্জ সরকারি কলেজের জমি, ইউএনও-এসিল্যান্ড-পৌর প্রশাসকের বিরুদ্ধে অধ্যক্ষের অভিযোগ মাগুরায় ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে ৫০০ জন নারী পুরুষকে চক্ষু চিকিৎসা প্রদান মাগুরায় মাদকাসক্ত ব্যাক্তির ছুরিকাঘাতে পুলিশের এসআই আহত ছোটফরিংগা সীমান্তে ১৯ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ সচিবালয়ে ৬ নম্বর ভবনে আগুন নোয়াখালীর কোম্পানীগঞ্জে ফেনী নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এমপি মোহাম্মদ ফখরুল ইসলাম পুনর্গঠন হচ্ছে এনসিপি, কে কোন পদ পাচ্ছেন? তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ কোম্পানীগঞ্জে ফজলুল হক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরি কমিটির সভা 

বোতলাগাড়ী স্কুলের নতুন চারতলা ভবনের ভিত্তি স্থাপন করলেন এমপি সিদ্দিকুল আলম

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩৭২ বার

মোঃজাকির হোসেন

নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীর সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের বোতলাগাড়ী উচ্চ বিদ্যালয়ের নতুন চারতলা ভবন নির্মাণ কাজ শুরু করা হয়েছে। শুক্রবার (১৬ ফেব্রুয়ারী) ভিত্তি প্রদান ও ভিত্তি প্রস্থর স্থাপনের মধ্য দিয়ে এর শুভ উদ্বোধন করেন নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের এমপি আলহাজ্ব সিদ্দিকুল আলম।

জুমআর নামাজের পর এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ও সৈয়দপুর পৌর সদস্য সচিব রাকিব খান, উপজেলা জাপার সদস্য সচিব আলতাফ হোসেন, স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক শফিউল আলম সুজন, বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান জুন, বোতলাগাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) গোলাম রাব্বানী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রতিষ্ঠানটির শিক্ষক কর্মচারী, ইউনিয়ন জাতীয় পার্টির নেতা কর্মী ও ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ।

দীর্ঘ প্রতিক্ষার পর এই স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানটিতে নতুন ভবন হওয়ার কাজ শুরুর ফলে এলাকাবাসী সহ সংশ্লিষ্ট সকলে অত্যন্ত আনন্দিত। আপাতত চারতলা ভবনের প্রথম তলা নির্মাণ করা হবে। পর্যায়ক্রমে যেন বাকী তলাগুলোও নির্মিত হয় এজন্য উপস্থিত সকলে এমপি আলহাজ্ব সিদ্দিকুল আলমের সহযোগীতা প্রত্যাশা করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net