1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চন্দনাইশে বসতবাড়ির ৩ পাশে ওয়াল দেয়ায় রাস্তার পাশে লাশ রেখে দাফন কাফন সম্পন্ন  - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৭ মে ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওযে ইউনিয়নজামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত সরকারের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে বাধাসৃষ্টির ষড়যন্ত্র রুখে দেবে জনগণ : প্রধানমন্ত্রী  হাটহাজারীতে জাগৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চট্টগ্রাম কিংস রামগড়ে সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফ’র ৩ সন্ত্রাসী আটক, একে ২২ অস্ত্র উদ্ধার গণমানুষের অধিকার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান : মিজানুর রহমান চৌধুরী  নতুন প্রজন্মকে বিশ্বমানের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে আধুনিক শিক্ষার বিকল্প নেই : পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান মাগুরায় জামায়াতে ইসলামীর ইউনিয়ন আমীর ও সেক্রেটারীদের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত  সন্ত্রাস এবং দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানে – মাগুরায় সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী ঈদগাঁওয়ে গাজা ব্যবসায়ীসহ গ্রেফতার-৫ ঈদগাঁওর প্রবাসী আলম  সৌদি আরবে সড়ক দুর্ঘটনায়  নিহত

চন্দনাইশে বসতবাড়ির ৩ পাশে ওয়াল দেয়ায় রাস্তার পাশে লাশ রেখে দাফন কাফন সম্পন্ন 

চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধিঃ এস.এম.জাকির।
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
  • ৩২৯ বার

চট্টগ্রামের চন্দনাইশ সাতবাড়িয়াতে ইদ্রিসের বাড়ির ৩ দিকে প্রভাবশালী পরিবারের ওয়াল নির্মাণের কারণে মো. ইদ্রিস(৫০)’র লাশ ঘরে ঢুকাতে পারছেনা তার পরিবার। রাস্তার পাশে চলছে দাফন কাফনের কাজ।

শুক্রবার উপজেলার সাতবাড়িয়া বহরম পাড়া  মৌলবী বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। ইদ্রিস ঐ এলাকার আবদুল মাবুদের ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, আবদুল মাবুদের  ১ ম ছেলে ইদ্রিস গত ৭ মার্চ বৃহস্পতিবার গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে কক্সবাজার তার ব্যবসা প্রতিষ্ঠানে মৃত্যু বরণ করেন। ভোরে তার লাশ গ্রামের বাড়িতে আনা হলে বাড়ির ৩ দিকে ১০ ফুট উঁচু ওয়াল থাকায়  লাশ ঘরে ঢুকাতে পারেনি। অপর দিকে একটি খাই থাকায়  ঘরে কেউ যাতায়াত করতে পারে না।  ফলে ইদ্রিসের লাশ চলাচলের রাস্তার পাশে রেখে দাফনের ব্যবস্থা করেছেন তার আত্মীয় স্বজন।

মৃত ইদ্রিসের পিতা মাবুদ বলেছেন তার ছেলের লাশ ঘরে নিতে না পেরে রাস্তার পাশে রেখে গোসল দেয়ার পর ধর্মীয় রীতিনীতি অনুযায়ী জুমার নামাজের পর দাফন করা হয়। অথচ এ বিষয়ে ২ মাস পূর্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবরে পৃথক পৃথক লিখিত অভিযোগ করার পর ও কোন পদক্ষেপ গ্রহণ করেনি প্রসাশন। ওয়াল নির্মানকারীরা অর্থবিত্ত ও প্রভাবশালী হওয়ায় এ বিষয়ে এলাকাবাসী মুখ খুলতে সাহস পায়নি। এ ধরনের অমানবিক দৃশ্য এলাকার সাধারণ মানুষ হতবাক। এ ব্যাপারে স্থানীয় সাংবাদিকরা বিষয়টি উপজেলা ও থানা প্রসাশনকে জানানোর পরও আইনগত কোন পদেক্ষপ নেয়নি প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম বলেছেন, বিষয়টি সম্পর্কে তিনি জানেন এবং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অভিহিত করেছেন। ব্যক্তিগত জমিতে ওয়াল নির্মাণ করলে আমাদের কিছু করার থাকে না। আদালত তদন্ত প্রতিবেদন চাইলে সেটাতে সরেজমিনে তদন্ত করে রিপোর্ট দেয়া যায়।
আইনগতভাবে না হলে কার্যকরী কোন পদক্ষেপ নেয়া কঠিন হয়ে যায়। এরপরেও বিষয়টি যেহেতু অমানবিক,তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net