1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুবি শিক্ষক সমিতির ক্লাস বর্জন, চলবে পূর্ব নির্ধারিত পরীক্ষা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট ও বিশেষ সিলমোহর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঈদগাঁওয়ে অপহৃত দুই রাবার শ্রমিক মুক্তিপণে ছাড় ঈদগাঁওয়ে ব্যবসায়ীর বসতবাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ঈদগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে উপজেলা বিএনপির সভাপতির ঈদ শুভেচ্ছা বিনিময়  জিরো বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটি ঘোষণা কর্ণফুলীতে প্রেসক্লাবের আড়ালে মাথাচাড়া দিয়ে উঠছে স্বৈরাচারের দোসররা  ঈদগাঁওয়ে উপজেলা যুবদলের ঈদপুনর্মিলনী অনুষ্ঠিত নারায়ণগঞ্জের আওয়ামী লীগ কি আবারও ভুল পথে হাঁটছে? যেন-তেনভাবে ক্ষমতায় যেতে চায় না জামায়াতে ইসলামী: মমিনুল হক সরকার নাঙ্গলকোটে মানবিক সংগঠন প্রত্যয়ের ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত 

কুবি শিক্ষক সমিতির ক্লাস বর্জন, চলবে পূর্ব নির্ধারিত পরীক্ষা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৩ মার্চ, ২০২৪
  • ২৪১ বার

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ৭ দাবির প্রেক্ষিতে টানা ২ দিন ক্লাস বর্জন করার সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। এতে আগামীকাল ১৩ মার্চ ও ১৪ মার্চ বিশ্ববিদ্যালয়ের ক্লাস নেওয়া থেকে বিরত থাকবেন। তবে পূর্ব নির্ধারিত পরীক্ষাগুলো চলমান থাকবে বলে জানা গেছে।

এদিকে ১৮ তারিখের মধ্যে দাবি না মানা হলে ২৭ তারিখ পর্যন্ত ক্লাস কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্তও নিয়েছে শিক্ষক সমিতি। মঙ্গলবার (১২ মার্চ) কুবি শিক্ষক সমিতি জরুরি কার্যনির্বাহী সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

শিক্ষকদের দাবি সমূহ হলো—উপাচার্যের উপস্থিতিতে শিক্ষকদের উপর হামলার বিচার, প্রক্টরের অপসারণ, ঢাকাস্থ গেস্টহাউস অবমুক্ত করন, অধ্যাপকদের পদোন্নতি, আইন মোতাবেক বিভাগীয় প্রধান ও ডিন নিয়োগ, শিক্ষক নিয়োগ, পদোন্নতি ও স্থায়ীকরণের ক্ষেত্রে আইন বহির্ভূত অবৈধ শর্ত আরোপ নিষ্পত্তিকরণ, ৯০তম সিন্ডিকেট সভায় বিতর্কিত শিক্ষাছুটি নীতিমালা রহিত করন, ৮৬তম সিন্ডিকেট সভায় অনুমোদিত স্থায়ীকরণ সংক্রান্ত সিদ্ধান্ত বাতিল করার দাবি জানান তারা।

এদিকে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আবু তাহের ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ড. মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শিক্ষক নেতারা বলেন, দাবিসমূহের সমাধান করার জন্য উপাচার্য এবং প্রশাসন বরাবর লিখিতভাবে জানানো হয়েছে। বারংবার শিক্ষক সমিতির সদস্যবৃন্দ উপাচার্যকে মৌখিকভাবে অনুরোধ করার পরও উপাচার্য কার্যকরী কোনো উদ্যোগ গ্রহণ না করার কারণে শিক্ষক সমিতির সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্তসমূহ গ্রহণ করা হয়।

এছাড়াও ১৮ তারিখের মধ্যে দাবিগুলোর বাস্তবায়নের কার্যকর কোনো উদ্যোগ গ্রহণ করা না হলে ১৯ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত ক্লাস কার্যক্রম বন্ধ থাকবে বলে জানা গেছে। কুবি উপাচার্যের ‘শিক্ষকরা এক কলম লিখতে পারে না’ করা মন্তব্যের নিন্দা প্রস্তাব ও বক্তব্য প্রত্যাহারের অনুরোধের সিদ্ধান্ত গৃহীত হয়েছে সভায়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net