1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে মাটি ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা, ভেকু জব্দ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৬ মে ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওযে ইউনিয়নজামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত সরকারের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে বাধাসৃষ্টির ষড়যন্ত্র রুখে দেবে জনগণ : প্রধানমন্ত্রী  হাটহাজারীতে জাগৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চট্টগ্রাম কিংস রামগড়ে সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফ’র ৩ সন্ত্রাসী আটক, একে ২২ অস্ত্র উদ্ধার গণমানুষের অধিকার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান : মিজানুর রহমান চৌধুরী  নতুন প্রজন্মকে বিশ্বমানের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে আধুনিক শিক্ষার বিকল্প নেই : পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান মাগুরায় জামায়াতে ইসলামীর ইউনিয়ন আমীর ও সেক্রেটারীদের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত  সন্ত্রাস এবং দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানে – মাগুরায় সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী ঈদগাঁওয়ে গাজা ব্যবসায়ীসহ গ্রেফতার-৫ ঈদগাঁওর প্রবাসী আলম  সৌদি আরবে সড়ক দুর্ঘটনায়  নিহত

চৌদ্দগ্রামে মাটি ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা, ভেকু জব্দ

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ২৪৪ বার

মুহা. ফখরুদ্দীন ইমন

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

ভেকু ব্যবহার করে অবৈধভাবে মাটি কেটে কৃষি জমি নষ্ট করা ও ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন সহ বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে কুমিল্লার চৌদ্দগ্রামে গত রোববার বিকালে ভ্রাম্যমান আদালতের অভিযানে এক মাটি ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় অবৈধভাবে মাটি কাটার অভিযোগে একটি ভেকু জব্দ করা হয়। অভিযান পরিচালনা করেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ। এ সময় চৌদ্দগ্রাম থানার সহকারী-উপ পরিদর্শক মো: এমরান ভূঁইয়া ও শামসুদ্দীন এর নেতৃত্বে পুলিশের একটি টিম ও উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তাগণ, স্থানীয় ইউপি সদস্য উপস্থিত ছিলেন।

জানা গেছে, সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ গত রোববার (১৭ মার্চ) বিকালে উপজেলার শ্রীপুর ইউনিয়নের ডুমুরিয়া বাজার ও ভিতের চর এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে একটি ভেকু জব্দ করেন। পরে কালিকাপুর ইউনিয়নের মীরশ্বানি বাজার সংলগø এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তিনি এক মাটি ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা সহ নগদ আদায় করেন। পরে তিনি স্থানীয় ইউপি সদস্য সহ উপস্থিত লোকজনের মাধ্যমে মাটি কাটা বন্ধে এবং ফসলি জমি নষ্ট না করতে সকলকে সতর্ক করেন।

এ বিষয়ে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, ‘অভিযোগের প্রেক্ষিতে উপজেলার শ্রীপুর ও কালিকাপুর ইউনিয়নের কয়েকটি স্পটে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় এক মাটি ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা ও আদায় সহ একটি ভেকু জব্দ করা হয়। অবৈধ মাটি কাটা বন্ধে উপজেলা প্রশাসনের তৎপরতা অব্যাহত থাকবে।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net