1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বিভিন্ন কর্মকান্ড বিষয় নিয়ে ঠাকুরগাঁওয়ে পুলিশের প্রেস ব্রিফিং ! - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সংবাদপত্রের কণ্ঠরোধের ইতিহাস ভুলে গেলে গণতন্ত্র বিপন্ন হবে: মো. জাহিদ একনেকে ৭ হাজার ৩ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদিত ঈদগাঁওয়ে নদীভাঙন এলাকা পরিদর্শন করলেন এমপি লুৎফুর রহমান কাজল নাঙ্গলকোট প্রেসক্লাবে প্রতিষ্ঠার ৩৭ বর্ষপূর্তি মিলনমেলায় সাংবাদিকদের ঐক্যের বার্তা গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স অ্যাওয়ার্ড-২৬ পাচ্ছেন ৬ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান খাগড়াছড়ির গুইমারায় অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে মারধর গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার 

বিভিন্ন কর্মকান্ড বিষয় নিয়ে ঠাকুরগাঁওয়ে পুলিশের প্রেস ব্রিফিং !

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৭ মার্চ, ২০২৪
  • ২৯০ বার

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলায় গাঁজার গাছ, ৮ মাসে মাদক মামলায় মোট ৮৩৫ জন আটক ও হারানো মোবাইল ফোন উদ্ধার বিষয়ে ঠাকুরগাঁও জেলা পুলিশের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। ২৭ মার্চ বুধবার পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়। ঠাকুরগাঁও জেলা পুলিশের আয়োজনে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অ্যাপস) মো: আসাদুজ্জামান, ডিবির অফিসার ইনচার্জ মো: আনোয়ারুল ইসলাম, সদর থানার অফিসার ইনচার্জ এবিএম ফিরোজ ওয়াহিদ, বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ মো: ফিরোজ কবির, ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী সহ ঠাকুরগাঁও জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তা, ঠাকুরগাঁও জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।
ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক জানান, ৮ মাসে ঠাকুরগাঁও জেলা পুলিশের পক্ষ থেকে বেশকিছু উল্লেখ্যযোগ্য কর্মকান্ড পরিচালনা করা হয়। মাদক মামলায় ৮৩৫ জনকে আটক করা হয়। বালিয়াডাঙ্গী থানা পুলিশের অভিযানে ৪শ গ্রাম শুকনো গাঁজা ও বিভিন্ন উচ্চতার ১৭৭টি মাদকদ্রব্য ভাং গাছের শিকড় সহ উদ্ধার করে ঠাকুরগাঁও সদর উপজেলার লধাবাড়ী গ্রামের শশি মোহন রায়ের ছেলে মধু রাম (৫৫) কে আটক করা হয়। এছাড়াও বালিয়াডাঙ্গী থানা ৫১টি হারানো মোবাইল সহ সাধারণ ডায়েরী মুলে ঠাকুরগাঁও জেলায় ৮ মাসে মোট ২৩৩টি হারানো মোবাইল ফোন উদ্ধার করা হয়। এছাড়াও ঠাকুরগাঁও জেলা পুলিশ গত ৮ মাসে ৩ হাজার ৪১৪টি আটকি পরোয়ানা নিস্পত্তি করে, সড়ক পরিবহন আইনে ৫ হাজার ১৫২টি মামলায় মোট ১ কোটি ৯২ লাখ ৪৭ হাজার ৪৫০ টাকা জরিমানা করে। ২৩৩টি মোবাইল ফোন উদ্ধার, ১৬০ জন ভিকটিমকে উদ্ধার করা হয়। ৭৭৮টি মাদক মামলা, মাদক মামলায় মোট ৮৩৫জন আটক, ৪৮ হাজার ১৭৫ পিস ইয়াবা ট্যাবলেট, ২ হাজার ৩৯৯ পিস ফেনসিডিল, ১ হাজার ২৫০ এমএল তরল, ৩৮ কেজি ৬৮২ গ্রাম গাঁজা, ১৮৯ টি গাঁজার গাছ, ৭৩ দশমিক ৩২ গ্রাম হেরোইন, ১৯৮ পিস ট্রাইপটিন, ৪৭৪ লিটার চোলাইমদ, ১শ লিটার জাওয়া, ৩৩ বোতল বিদেশি মদ, ১৫০ লিটার ডিনেচার্জ স্পিরিট, ৪০৫ এ্যাম্পল ব্রপেন, ২০৪ পিস দিলখুশ ট্যাবলেট, ১১০ টি নিউরোবিওন ইনজেকশন ও ৩ হাজার ৬শ পিস ডেক্সমেথাশন ট্যাবলেট উদ্ধার করা হয় বলে জানান, পুলিশ সুপার।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net