ঢাকা   ০৫:১৯:২১ পিএম, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত টঙ্গীর রাজনগরে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ, মাফিজুরের গ্রেপ্তার দাবি ভুক্তভোগীদের নকলায় জাতীয় যুব দিবসে র‌্যালি, আলোচনা সভা ও ঋণ বিতরণ সাউন্ড গ্রেনেডে শ্রমিকদের ছত্রভঙ্গ, মিরপুরে যান চলাচল স্বাভাবিক এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী মাগুরার শ্রীপুরে মাদ্রাসার ক্রীড়া-সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ রাঙ্গাবালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু,পরিবারের দাবি হত্যা  আনোয়ারায যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ইরা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন

সোনারগাঁয়ে আলোর পথ সমাজ কল্যাণ সংস্থার খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

মো. শাহ্জালাল,সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪
  • ৫৩৩ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আলোর পথ সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে দরিদ্র অসহায় প্রায় একশত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

সকালে সোনারগাঁও পৌরসভার ৪ নং ওয়ার্ডের যুব সমাজের সহযোগিতায় বালুয়াদিঘিরপার মোল্লা বাড়িতে ঈদ উপলক্ষে গরুর মাংস, পোলাও চাল, সেমাই, দুধ, চিনি বিতরণ করা হয়।

সংগঠনের অর্থ সম্পাদক আসাদুল ইসলাম আসাদের ব্যবস্থাপনায় ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফেজ জাকারিয়া বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক আকতার হাবিব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক আবুল হাসেম মোল্লা, বাচ্চু মোল্লা , আঃ মতিন মোল্লা, বিশিষ্ট ব্যবসায়ী শাহজালাল, মোঃ শাহআলম, মোঃ নাসির, মোঃসাইদুর, দুলাল, সুজন,শাহীন কবির, আজিজুলসহ আলোরপথ সমাজ কল্যাণ সংস্থার সদস্যরা।

অনুষ্ঠানে সার্বিক পৃষ্ঠপোষকতা করেন সংস্থার সভাপতি আমেরিকা প্রবাসী হাসান মামুন মোল্লা।

এ সময় সুস্থ সমাজ বিনির্মানে আলোরপথ সংস্থার কার্যক্রমের প্রসংশা করে প্রধান অতিথি বলেন, তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে এবং ঠিক পথে পরিচালিত করতে এই সংস্থার কার্যক্রম অসাধারণ।

বিশেষ করে আলোর পথ সমাজ কল্যাণ সংস্থার সদস্যদের নৈতিকতা চর্চা, শিক্ষা সহায়তা, এবং দারিদ্র্য বিমোচনে বিভিন্ন কার্যক্রম অন্যদের জন্য অনুকরণীয়। তিনি সংস্থার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি