1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীনগরে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে পুজা মন্ডপ পরিদর্শন করলেন ওয়াদুদ ভূঁইয়া মাগুরায় ‘আব্দুল মালেক বিশ্বাস মেমোরিয়াল ট্রাস্ট হাসপাতাল’-এর উদ্বোধন”গ্রামীণ স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত আন্তর্জাতিক বাজারে কমল সোনার দাম নকলায় নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ‎রাঙ্গাবালীতে ট্রলিং বোট বন্ধের দাবিতে জেলেদের মানববন্ধন মাগুরায় দারিয়াপুর ডিগ্রি কলেজে ‘আনোয়ারা খাতুন’ ছাত্রী নিবাসের উদ্বোধন ফরিদপুরে মাদক কেনার টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ছেলে আটক সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী আনোয়ারা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম সালাহউদ্দিনের মমতাময়ী মায়ের মৃত্যুতে প্রেস ক্লাবের গভীর শোক রামপুরায় মাদকাসক্ত ভাড়াটিয়াকে বাসা ছাড়তে বলায় বিজ্ঞানী সরোয়ারকে গলা কেটে হত্যার চেষ্টা

নবীনগরে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ৪৯৫ বার

ইব্রাহীম খলিল

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা প্রশাসনের আয়োজনে “ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার তানভীর ফরহাদ শামীম এর সঞ্চালনায় ও সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবু মোছা, পুলিশ পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাস, বীর মুক্তিযোদ্ধা সামসুল আলম সরকার, বীর মুক্তিযোদ্ধা সামসুল ইসলাম শাহান প্রমুখ।

উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম লিটন, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মঞ্জুরুল আলম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মতিয়ার রহমান ও অন‍্যান‍্য সরকারি দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব‍্যক্তিবর্গ। বক্তারা ঐতিহাসিক মুজিবনগর দিবসের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

উপজেলা নির্বাহী অফিসার জনাব তানভীর ফরহাদ শামীম  বলেন, ১৭৫৭ সালে পলাশির আম্রকাননে বাংলার স্বাধীনতার শেষ সূর্য অস্তমিত হয়েছিল। ২১৪ পর একাত্তরের ১৭ এপ্রিল পলাশি থেকে ৭০ কি. মি. দূরে বৈদ্যনাথতলা তথা মুজিবনগর আম্রকাননে বাংলার সূর্য উদিত হয়েছিল।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net