1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দৈনিক আমাদের চট্টগ্রামের সম্পাদক মিজানুর রহমান চৌধুরী উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রসূলপুর নূরানী হাফিজিয়া মাদরাসার বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত  কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে সরকারি আইনজীবীদের অসহযোগিতার বিরুদ্ধে অবস্থান ধর্মঘট  রামগড়ে ৪৩ বিজিবির মাসিক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত বান্দরবন জেলা পরিষদ এর জনণণের সেবায় অনন্য নজির চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই   ঈদগাঁওয়ে বিশেষ অভিযানে মাদক সরঞ্জামসহ গ্রেফতার- ৭ ঈদগাঁও বাজার ইজারদার আনোয়ারের বিরুদ্ধে ১২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভায় প্রবাসীর ঘরে সিঁধ কেটে চুরির চেষ্টা, চিৎকার শুনে পালালো চোর  যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের জেরে নবীনগরে সরকারি খাল প্রকল্পে ইউএনও’র সরেজমিন তদন্ত বিএনপির প্রতিশ্রুতি পূরণ, রামগড়ে ফ্যামেলী কার্ড পেলেন ৪৫৬ পরিবার

দৈনিক আমাদের চট্টগ্রামের সম্পাদক মিজানুর রহমান চৌধুরী উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ২৪০ বার

নিজস্ব সংবাদ দাতা

প্রতিহিংসা ও জুলুমের বিরুদ্ধে কথা বলা বন্ধ  করতে ও নির্যাতিত মানুষের পক্ষে থেকে দূরে রাখতে দৈনিক আমাদের চট্টগ্রাম ও দৈনিক আমাদের বাংলার  সম্পাদক মিজানুর রহমান চৌধুরী উপর হামলা করা হয়েছে বলে জানান তিনি। বুধবার (১৭ এপ্রিল) বিকেল সাড়ে তিনটার দিকে দৈনিক আমাদের চট্টগ্রামের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন। সংবাদ সম্মেলনে তিনি তার উপর হামলার সন্ত্রাসী হামলার বিস্তারিত বর্ণনা দেন।
তিনি বলেন, গতকাল রাত সাড়ে ৮ টায় আমি কাজীর দেউরী বাজারে বাজার করতে যাই। আমার সাথে ছিল সাংবাদিক মুনির চৌধুরী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ইফতেখার চৌধুরী। এ সময় বাজারের ভিতরে গিয়ে জামাতের আনোয়ারা উপজেলার চেয়ারম্যান প্রার্থী, চোরাচালানী, সন্ত্রাসী, জামায়াত নেতা ফরিদ মন্ত্রীর এপিএসের দাপট দেখিয়ে আমার কাছে এসে নানা ধরনের অসম্মানজনক ও হুমকি ধমকি দিতে থাকে। আমি প্রতিবাদ করলে বাজারের ব্যবসায়ী ও কর্মচারীরা সন্ত্রাসী ফরিদকে বাজারের বাইরে নিয়ে যায়। সন্ত্রাসী ফরিদ বাজারের বাইরে গিয়ে চকবাজারের শীর্ষ সন্ত্রাসী জসিমসহ কয়েকজন সন্ত্রাসী ডেকে নিয়ে আসে। বাজারের কর্মচারী ও সাধারণ মানুষজন এদেরকে প্রতিরোধ করলে তারা চলে যায়। এসময় সাবেক ভূমিমন্ত্রীর এপিএস ইমরান হোসেন বাবুসহ পুনরায় আসে। আমি বাজার করে চলে যাওয়ার সময় তারা কয়েকজনসহ আমার উপর হামলা করে। পরে স্থানীয় দোকানদার তাদের ফের ধাওয়া করে আমাকে উদ্ধার করে। পরে কোতোয়ালি থানার পুলিশ এসে আমাকে আইনগত ব্যবস্থা নিতে বলে। আমি তাদের বিরুদ্ধে আইগতভাবে ব্যবস্থা নিয়েছি। তিনি আরও বলেন, জীবনের শুরু থেকে আমাকে একটি প্রভাবশালী গোষ্টি কর্তৃক নানা ধরনের হয়রানি করে আসছে। নানা হুমকি দমকি বাঁধা বিপত্তি, লাঞ্চনা, বাঞ্চনা সহ্য করে অত্যন্ত সবর করে আমি আমার পেশাগত জীবন সৎ ও অল্প সন্তুষ্টি নিয়ে সফলভাবে চালিয়ে যাচ্ছি। শত শত মিথ্যা মামলা ও অপমান সহ্য করে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি। সবকিছু হয়রানি থেকে সত্যের পথে মোকাবিলা করে মজলুম মানুষের পক্ষে আমার সাংবাদিকতা ও সাংগঠনিক কর্মকান্ড এগিয়ে যাচ্ছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net