1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আরডিজেএ’র সভাপতি মোকছুদার, সম্পাদক মিজান - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদকে ফ্যাসিস্ট মুক্ত করা হয়েছে; খাগড়াছড়িতে পিসিএনপি চেয়ারম্যান হামিদ রানা চন্দনাইশে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সিটি মেয়র ডা. শাহাদাতের ত্রাণ প্রতিবন্ধী যুবককে মারধরের অভিযোগ, ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ নকলায় মোটরসাইকেল ও পিকআপ সংঘর্ষে ইলেকট্রিক মিস্ত্রী নিহত প্রতিটি প্রতিষ্ঠানে শিক্ষক সংকট-পাঠদান ব্যাহত চন্দনাইশ ধোপাছড়িতে ৬ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা   ক্যামব্রিজ ইসলামিক স্কুল অ্যান্ড কলেজে কোরআন ক্লাসের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী চন্দনাইশে পেশাজীবী দল বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন ভাঙ্গুড়ায় বিভিন্ন আয়োজনে শেষ হলো জগন্নাথ দেবের উল্টোরথযাত্রা উৎসব  চন্দনাইশে গোয়াল ঘরে দুর্বৃত্তের আগুনে পুড়েছে ৭ গরু-মৃত-১

আরডিজেএ’র সভাপতি মোকছুদার, সম্পাদক মিজান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৬ নভেম্বর, ২০১৯
  • ৪৫৮ বার

নিজস্ব প্রতিবেদক | রংপুর বিভাগ সাংবাদিক সমিতি (আরডিজেএ) দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি হিসেবে ভোরের ডাকের ম্যানেজিং এডিটর মোকছুদার রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ডেইলি অবজারভারের সিনিয়র রিপোর্টার মিজানুর রহমান।

শুক্রবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে রাত ১১ টার দিকে নির্বাচিতদের নাম ঘোষণা করেন নির্বাচন কমিশন।

এতে মোকছুদার রহমান ১২১ ভোট পেয়ে সভাপতি হিসেবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী আনন্দ আলোর সম্পাদক রেজানুর রহমান ৮৬ ভোট পেয়েছেন।

সহ-সভাপতি পদে ১৪৭ ভোট পেয়ে প্রথম হয়েছেন বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার মানিক মুনতাসির এবং ৭০ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন ভোরের কাগজ’র হিলালী ওয়াদুদ চৌধুরী।

বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ডেইলি অবজারভারের সিনিয়র রিপোর্টার মিজানুর রহমান। যুগ্ম সাধারণ সম্পাদক পদে ১৩৬ ভোট পেয়ে প্রথম হন আজকালের খবরের রবিউল ইসলাম এবং ৯২ ভোট পেয়ে দ্বিতীয় হন দৈনিক নতুন সংবাদের এম উমর ফারুক।

অর্থ সম্পাদক পদে ১৪০ ভোটে নির্বাচিত হন দৈনিক মানবজমিনের সিরাজুস সালেকিন এবং তার অপর প্রার্থী দৈনিক নতুন সংবাদের সফিকুল ইসলাম সবুজ পেয়েছেন ৫২ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে ভোরের ডাকের ইমরুল কাওসার ইমন ১২৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী আজকের সংবাদের আক্তারুজ্জামান রকি পেয়েছেন ৮০ ভোট। প্র

চার ও প্রকাশনা সম্পাদক পদে বাংলাদেশ প্রতিদিনের আকতারুজ্জামান এবং দপ্তর সম্পাদক পদে আমাদের অর্থনীতির মো. আখতারুজ্জামান বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক পদে দৈনিক সমকালের আবদুর রাজ্জাক সরকার ১০২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী ডেইলি ট্রাইব্যুনালের জয়নাল আবেদিন ৯৪ ভোট পেয়েছেন।

সাংস্কৃতিক সম্পাদক পদে ডিবিসি টিভির আরিফ চৌধুরী পলাশ ১১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী আমাদের পত্রিকার হাবিবুর রহমান রাজ পেয়েছেন ৯২।

মহিলা বিষয়ক সম্পাদক পদে ডিবিসি টিভির কাওসারা চৌধুরী কুমু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছন।

নির্বাচিত কার্যনির্বাহী সদস্যরা হলেন, বাংলাদেশ প্রতিদিনের মাহবুব মমতাজী, এশিয়ান নিউজ অব বাংলাদেশের আরিফুল ইসলাম আরিফ, শাফিউল আল ইমরান এবং চ্যানেল২৪’র মো. মিজানুর রহমান।

নওরোজ সম্পাদক শামসুল হক দুররানীর নেতৃত্বে সবুজ দেশের শামসুজ্জোহা, দৈনিক ইনকিলাবের পঞ্চায়েত হাবিব, দৈনিক মানবজমিনের এমএম মাসুদ ও দিগন্ত টেলিভিশনের জহুরুল ইসলাম নির্বাচন পরিচালনা করেন।

ঢাকায় কর্মরত রংপুর বিভাগের আট জেলার সাংবাদিকদের এ সংগঠনের দ্বি-বার্ষিক নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিলে ২৪১। এর মধ্যে ২১১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

১৭ সদস্যের এ কার্যনির্বাহী কমিটি আগামী দুবছর দায়িত্ব পালন করবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net