1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে ১০ মাদক ব্যবসায়ি গ্রেফতার - মাদক উদ্ধার ! - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চাল বিতরণ, বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা সাতকানিয়া আমিলাইষে দুর্গোৎসবে ১০০ পরিবারকে বস্ত্র উপহার দিলে ব্যবসায়ী মিজানুর রহমান  কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান মাগুরায়  ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত  ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানায় আগুন কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত অন্তত ৪ সাতকানিয়ায় IBWF-এর উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে ১০ মাদক ব্যবসায়ি গ্রেফতার – মাদক উদ্ধার !

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১ মে, ২০২৪
  • ৪৪৭ বার

প্রতিনিধি,,ঠাকুরগাঁও জেলা পুলিশের অভিযানে বিভিন্ন থানা এলাকায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার সহ ১০ ব্যবসায়িকে গ্রেফতার করা হয়। ১ মে বুধবার ঠাকুরগাঁও জেলা পুলিশ উল্লেখিত বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে। ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক জানান, ঠাকুরগাঁও জেলা পুলিশের পক্ষ থেকে গত ২৪ ঘন্টায় ৪৮৫ গ্রাম শুকনো গাঁজা, ৬০পিস প্যাপেন্টাডোল প্যাবলেট, ৫ বোতল মদ এবং ১০পিস ট্রিপন ট্যাবলেট উদ্ধার সহ উল্লেখিথ ১০ জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে সদর থানা পুলিশ সালন্দর ইউনিয়নের শিংপাড়া গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ১৫ পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেট উদ্ধার পূর্বক ঐ গ্রামের মৃত তৈয়ব আলীর ছেরে মো: আনোয়ার হোসেন (৩৩) কে গ্রেফতার করা হয়। বালিয়াডাঙ্গী থানা পুলিশ বড়বাড়ী ইউনিয়নের কাশিডাঙ্গা গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় ঐ গ্রামের মৃত উমর আলীর ছেলে মো: আব্দুল হামিদ (৪২) কে ১২০ গ্রাম শুকনো গাঁজা সহ গ্রেফতার করা হয়। একই সাথে ভুল্লী থানা পুলিশের অভিযানে আউলিয়াপুর ইউনিয়নের মাদারগঞ্জ গ্রামের ইয়াসিন মার্কেট এলাকায় ৫ পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেট ও ১০ পিস ট্রিপটিন ট্যাবলেট সহ ঐ গ্রামের মো: আকবর আলীর ছেলে মো: রায়হান আলী (২৪) কে গ্রেফতার করা হয়। অপরদিকে রানীশংকৈল থানা পুলিশ নন্দুয়ার ইউনিয়নের নন্দুয়ার শ্মশান ঘাট এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় একটি ধান ক্ষেত থেকে ১১০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধা করে। পরে এ ঘটনায় জড়িত সন্দেহে ঐ গ্রামের ঢাকরু রায়ের ছেলে প্রভাত রায় (২৯) কে গ্রেফতার করা হয়। একই থানার নন্দয়ার ইউনিয়নের বলিদ্বারা বাজার এলাকায় মাদক বিরোধী অভিযানে ১০৫ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় বলিদ্বারা বগুড়া পাড়া গ্রামের মো: জয়নাল আবেদিনের ছেলে মো: শরিফুল ইসলাম বাবু (২৫) ও বলিদ্বারা টাওর পাড়া গ্রামের খিতিশ চন্দ্র রায়ের ছেলে অক্ষয় রায় (২৩) কে গ্রেফতার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি টিম পীরগঞ্জ উপজেলায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় জাবরহাট ইউনিয়নের বৃদ্ধিগাঁও গ্রামে কিনু মোহাম্মদের ছেলে মো: রশিদুল ইসরাম (৪৫) কে ৭ বোতল মদসহ গ্রেফতার করা হয়। একই থানা পুলিশ ভোমরাদহ ইউনিয়নৈর সর্দারপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় ৪০ পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেট সহ ঐ গ্রামের মো: আব্দুল কাদেরে ছেলে মো: সাগর (২৭) ও ভোমরাদহ গাজীপাড়া গ্রামের মো: এমদাদুল হকের ছেলে মো: সবুজ রানা (২৩) কে গ্রেফতার করে পুলিশ। এছাড়াও হরিপুর থানা পুলিশের মাদক বিরোধী অবিযানে আমগাঁও ইউনিয়নের টাকিঠুকি গ্রাম থেকে ১৫০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় ঐ গ্রামের মো: আব্দুর রউফের ছেলে মো: আকাশ হোসেন (২৪) কে গ্রেফতার করা হয়। বিভিন্ন থানায় মাদকবিরোধী অভিযানে গ্রেফতারকৃত ১০ জনের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করা হয়। অপরাধ দমন ও শান্তি শৃংখলা রক্ষা এবং মাদক নির্মুলে ঠাকুরগাঁও জেলা পুলিশ সদা তৎপর রয়েছে বলে জানান, পুলিশ সুপার।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net