1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রামের রাউজানে আমের বাম্পার ফলন  - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে আচরণবিধি ভঙ্গের দায়ে  যৌথবাহিনীর হাতে আটক-৭ ঈদগাঁওয়ে পাহাড়ের ঢালু থেকে বৃদ্ধের লাশ উদ্ধার টাকাসহ আটক নিয়ে যা বলছে জামায়াত চকরিয়ার খুটাখালীতে বাস চাপায় ইজিবাইক চালক নিহত সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত সাগর–রুনি হত্যা দিবসে বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি- এম জাহিদ সভাপতি সুশীল ফোরাম  ঈদগাঁওয়ে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর টহল জোরদার  ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন ভোটের টানে গ্রামের পথে ছুটছে মানুষ

চট্টগ্রামের রাউজানে আমের বাম্পার ফলন 

শাহাদাত হোসেন, রাউজান (চট্টগ্রাম) 

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১ মে, ২০২৪
  • ৩৪৯ বার

চট্টগ্রামের রাউজানে আমের বাম্পার ফলন হয়েছে। উপজেলার প্রায় প্রতিটি সড়কের দুই পাশে সারি সারি আম গাছে ঝুলছে বিভিন্ন প্রজাতির আম। এছাড়াও উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের আঙ্গিনায়, সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান আঙ্গিনায় ও ব্যক্তি মালিকানাধীন বাগান গুলোতেও ঝুলছে আম।

সরেজমিনে দেখা গেছে চিকদাইর ইউনিয়ন পরিষদের আঙ্গিনায় ও ভবনের ছাদে রোপণ করা আম গাছে ব্যাপক আমের ফলন এসেছে। এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী বলেন, রাউজানের সংসদ সদস্য এবি এম ফজলে করিম চৌধুরীর নির্দেশনায় ইউনিয়ন পরিষদের আঙ্গিনায় উন্নত জাতের আম গাছের চারা লাগানো হয়েছে।গত চার বছর ধরে রোপণ করা আম গাছগুলোতে ফলন আসতে শুরু করে।গত দুই বছর ধরে বাম্পার ফলন হয়েছে। আগে একসময় মানুষের কাছে রাজশাহীর আমের চাহিদা ছিল প্রচুর।

বর্তমানে আর রাজশাহীর আমের তেমন চাহিদা নেই। বিগত কয়েক বছর ধরে রাউজানের মানুষ নিজদের উৎপাদিত আমের চাহিদা পুরন করে বাইরেও বিক্রি করেছে আম। জানা যায়, বিগত কয়েক বছর ধরে এই উপজেলায় প্রায় ২৫ লক্ষ বিভিন্ন উন্নত জাতের ফলজ গাছ লাগিয়েছেন স্থান সংসদ সদস্য এবি এম ফজলে করিম চৌধুরী৷ তিনি ২০২৩ সালের জুলাই মাসে ৫ লক্ষ গাছ লাগিয়ে ছিল। ২০১৭ সালের জুলাই মাসে ১ ঘন্টায় ৪ লক্ষ ৮৭ হাজার গাছ লাগিয়ে ছিল।এসব ১৪টি ইউনিয়ন ও পৌর এলাকার সড়কের দুই পাশে ও শিক্ষা প্রতিষ্ঠানের আঙ্গিনায় লাগানো হয়েছে।

এসব ফলজ গাছের মদ্যে রয়েছে ২৫ প্রজাতির আম গাছ। বর্তমানে রাউজানে লাগানো সারি সারি আম গাছে থোকায় থোকায় ঝুলছে আম। বিভিন্ন প্রজাতির মাধ্যে রয়েছে,  আম্রপালি, রূপালী, ফজলি, ল্যাংড়া, রাঙ্গুয়াই,ড়িভাঙ্গা, বানানা ম্যাংগো, জাপানি সূর্যডিম, ল্যাংড়া, মিশ্রিভোগ, খিরসাপাত, অরুনা, মল্লিকা, সুবর্নরেখা, মিশ্রিদানা, নিলাম্বরী, কালীভোগ, কাঁচামিঠা, আলফানসো, বারোমাসি, তোতাপুরী, কারাবাউ, কেঊই সাউই, গোপাল খাস, কেন্ট, সূর্যপূরী, পাহুতান, ত্রিফলা, হাড়িভাঙ্গা,ছাতাপরা, গুঠলি, লখনা, আদাইরা, কলাবতী আম ইত্যাদি।

রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ বলেন, রাউজানের মানুষ এখন বাইরের আম কিনে খেতে হয়না। প্রতিটি গ্রামের মানুষ তাদের রোপন করা গাছ থেকে বিষমুক্ত পাকা ফল খেতে পাড়ে।এটি সম্ভব  হয়েছে রাউজানের বৃক্ষ প্রেমিক সংসদ সদস্য এবি এম ফজলে করিম চৌধুরীর কারণে।

উপজেলা কৃষি অফিসের সূত্রে জানা যায়, রাউজানে ছোট – বড় ৭৫ টি আম বাগান রয়েছে। রাউজান উপজেলার সর্বত্র ৫৫০ হেক্টর জমিতে আম গাছ লাগানো হয়েছে। একই সাথে ৩৮৫ টি ছাদ বাগান রয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা মাসুম কবির বলেন, এবছর রাউজানে প্রচুর আম ধরেছে। তবে প্রচন্ড গরমে কিছু আমের গুটি ঝরে গেছে।

কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ না হলে রাউজানে ব্যাপক আমের ফলন উৎপাদনের আশা করছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net