1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বিশ বছর পর হারিয়ে যাওয়া বাকপ্রতিবন্ধী ভাইকে ফিরে পেলেন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বিএসবিআরএ সভাপতি হলেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতি’র ত্রিবার্ষিক সম্মেলন ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত  জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে’ বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্খিত উন্নয়ন হয়: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল রামগড়ে ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে অনিয়মের অভিযোগ, পিআইও’র অস্বীকার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী সরকারি জায়গা দখলকে কেন্দ্র করে যুবলীগ নেতা আটক, গ্রামবাসীর বিক্ষোভে ছাড়ল পুলিশ কুমিল্লায় ঘুমন্ত নারীকে বিএনপি কর্মীর ধর্ষণ, সিসিটিভি ফুটেজ ভাইরাল আর আর ল’একাডেমির কৃতিশিক্ষার্থীরদের সংবর্ধনা প্রদান

বিশ বছর পর হারিয়ে যাওয়া বাকপ্রতিবন্ধী ভাইকে ফিরে পেলেন

মো.শাহ্জালাল, সোনারগাঁ (নারায়নগঞ্জ) :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ৩১৩ বার

বিশ বছর আগে হারিয়ে যাওয়া বাকপ্রতিবন্ধী ভাই এটিএম মাসুদ ওরফে খোকা (৩২) কে ফিরে পেয়েছেন তার ভাই সুজন।

বুধবার (১মে) দুপুরে সোনারগাঁ উপজেলার বেপারীবাজারে প্রতিবন্ধী খোকাকে তার ভাই সুজনরের হাতে তুলে দেন মেঘনা স্বেচ্ছাসেবী সংগঠন।

জানা গেছে, নরসিংদী জেলার মনোহরদী উপজেলার বড়চাপা ইউনিয়নে চর তারাকান্দি গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা কাজিম উদ্দিন মাস্টারের ছেলে। খোকার ভাই সুজন বলেন, আমার ভাই গত বিশ বছর আগে নরসিংদী থেকে হারিয়ে যায়। তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। এলাকায় আমরা মাইকিং করে ও পোস্টার লাগিয়ে তার কোনো খোঁজ পাইনি। এভাবেই কেটে যায় বিশ বছর। গত মঙ্গলবার ভাইকে খুঁজে পাওয়ার একটি খবর আসে নরসিংদী প্রেসক্লাবের সভাপতি শরিফুল ইসলাম শাকিল এর মাধ্যমে জানতে পারি। তিনি জানান আমার ভাই নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়ের মেঘনাঘাট আছেন। পরে আজ (বুধবার) আমি ও আমাদের এলাকার মেম্বারকে নিয়ে সোনারগাঁয়ের মেঘনা ঘাট আসি, এখানে মেঘনা স্বেচ্ছাসেবী সংগঠনের শাহাজালাল ও স্থানীয় সেলিম রেজা মেম্বারের মাধ্যমে খোকাকে আমাদের হাতে তুলে দেন। ভাইকে পেয়ে আমি ও পরিবারের সবাই দারুণ খুশি।

মেঘনা স্বেচ্ছাসেবী সংগঠনের পরিচালক শাহজালাল বলেন, তাকে আমরা করোনার সময় রাস্তায় দেখতে পাই তখন আমি ও আমার সংগঠনের লোকজন তাকে নিয়ে বিভিন্ন চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তুলি। ঐকান্তিক প্রচেষ্টায় প্রতিবন্ধী খোকাকে তার ভাইয়ের হাতে তুলে দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net