ঢাকা   ০৩:৩৭:৪০ পিএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আওয়ামী লীগের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা দিতে চার সচিবকে আইনি নোটিশ সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন বিশ্ববিদ্যালয় আছে, প্রযুক্তি গবেষণা কোথায়? সুঁই থেকে স্বনির্ভরতার পথে বাংলাদেশের আত্মসমালোচনা ডা. শফিকুর রহমানের বক্তব্য কি দেশের মানুষের মনের কথা? সশস্ত্র বাহিনী দিবসে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা শামীম ওসমান ক্যানসারে আক্রান্ত, রয়েছেন চতুর্থ স্টেজে চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিঃ এর আয়োজনে উৎসবমুখর ফ্যামেলী ডে অনুষ্ঠান অনুষ্ঠিত  ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’ লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম নোয়াখালীতে বেগমগঞ্জে ড. ইউনুসের গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ 

রামগড়ে ঝড় ও বজ্রপাতের তান্ডবে গবাদিপশুসহ খামারির মৃত্যু

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৫ মে, ২০২৪
  • ৬৬১ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

খাগড়াছড়ির রামগড় উপজেলার ১নং ইউনিয়নে বজ্রপাতে গংজ মার্মা (৫০) সহ তাঁর দুটি গবাদিপশুর মৃত্যু হয়েছে।

রবিবার (৫ মে) ভোর রাতে উপজেলার সর্বত্র প্রচন্ড ঝড় ও বজ্রপাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঐসময় ১নং রামগড় ইউনিয়নের দুর্গম হাজাছড়া (ডাক্তারপাড়া) এলাকায় দুটি গরুসহ খামারি গংজ মার্মার মৃত্যু হয়েছে।
হাজাছড়া পাড়া কার্বারী চাইলাপ্রু মার্মা জানান, বজ্রপাতের সময় বাড়ির উঠানে বাঁধা গরু গোয়ালঘরে আনতে গিয়ে বজ্রপাতে গরুসহ তার মৃত্যু হয়েছে।
ঝড়ে শতশত গাছ উপড়ে ঘরবাড়ি, বৈদ্যুতিক তার ও খুটির ব্যাপক ক্ষতি হয়েছে। অনেকের ঘরের টিনের চাল ঝড়ে উড়ে যায়। ঝড়ের পরপরই বিদ্যুৎ চলে যায়।
রামগড় থানার ওসি দেব প্রিয় দাশ বলেন, ব্রজপাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি