1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
একটি মহল নির্বাচন বানচাল করতে ষড়যন্ত্র চালাচ্ছে : আবুল কালাম ১০ম নারায়ণগঞ্জ ওপেন কারাতে চ্যাম্পিয়ানশীপ-২০২৬ অনুষ্ঠিত  বিএনপিকে ভোট দিলে দেশ ঋন খেলাপী, সন্ত্রাসী ও মাস্তানদের হাতে চলে যাবে : চৌদ্দগ্রামে নির্বাচনী জনসভায় কর্নেল অলি আহমেদ ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ  হাদি হত্যায় জাতিসংঘকে ‘তদন্তের প্রস্তাব’ দেবে অন্তর্বর্তী সরকার পোকখালী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী সম্পন্ন  কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত নির্বাচনে ১১ দলীয় জোট বিজয়ী হলে রাজনৈতিক প্রতিহিংসার কবর রচনা হবে : নির্বাচনী জনসভায় ডা. তাহের গুজব কে চ্যালেঞ্জ মনে করছে না বিএনপি- বিএনপি মিডিয়াসেলের প্রধান কুমিল্লা’য় একুশে টিভির অফিসে ক্যামেরাপার্সন ইয়াবাসহ আটক

হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ

শাহাদাত হোসেন, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ মে, ২০২৪
  • ২৯১ বার

প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ। মঙ্গলবার (৭মে) সকাল ৬টার দিকে হালদা নদীর মদুনাঘাট চইল্যখালী, কাগতিয়ার আজিমের ঘাট, সিপাহির ঘাট, খলিফার ঘোনা, পশ্চিম গহিরা অংকুরী ঘোনা, বিনাজুরী, সোনাইর মুখ, আবুরখীল, সত্তারঘাট, দক্ষিণ গহিরা, মোবারকখীল, গড়দুয়ারা, নাপিতের ঘাট, আমতুয়াসহ নদীর বিভিন্ন পয়েন্ট ডিম পাওয়া যায়।

এর আগে রোব-সোমবার টানা বৃষ্টিপাত হলে হালদা নদীতে মা মাছের আনাগোনা বাড়লে ভোর সকালে ডিম ছাড়ে মা মাছ। তবে কালবৈশাখীর তান্ডবে রাউজানের বিভিন্ন এলাকায় সড়কের পাশে গাছের ডাল-পালা পড়ে বিদ্যুতের তার ছিঁড়ে যায়।পড়ে গেছে বিদ্যুতের খুঁটি। এতে পুরো উপজেলা বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় হালদায় ডিম ছাড়ার সংবাদটি অনেকেই পায়নি। তাই নদীতে ডিম সংগ্রহকারী উপস্থিতি কম দেখা যায়।

উরকিরচর মইশকরম এলাকার ডিম সংগ্রহকারী পাকিরাম দাশ, হরিরঞ্জন দাশ, সন্তোষ দাশ, সুজিত দাশ ও সুনিল দাশ তাঁর বলেন,মঙ্গলবার সকাল ৬ টার সময় ভাঁটার শেষে দিকে হালদা নদীর মদুনাঘাট চইল্যাখালী এলাকায় ডিম ছাড়লে ১১টি নৌকা নিয়ে ডিম সংগ্রহ করেছি।প্রতিটি নৌকায় গড়ে ২ থেকে আড়াই বালতি করে ডিম সংগ্রহ করেন। কাগতিয়ার আজিমের ঘাট এলাকার ডিম সংহগ্রকারী ফোরকান বলেন, ভোর সকালে নদীতে মা মাছ ডিম ছাড়লে ৫টি নৌকা নিয়ে ডিম সংগ্রহ করি। ৫টি নৌকায় ৫ বালতি ডিম পেয়েছি। ডিম সংগ্রহকারী হরিরঞ্জন দাশ বলেন, ভোরের দিকে কিছু ডিম পাওয়া গেছে। সব মিলিয়ে ২-৩ বালতি মত ডিম পেয়েছি।গতকাল বৃষ্টি হওয়ার ফলে মা মাছ ডিম ছেড়েছে। জোয়ারের পানি বৃদ্ধি পাওয়াতে মা মাছ ডিম ছাড়তে অনুকূল পরিবেশ পায়নি। রাতের জোয়ার শেষে ভাটায় মা মাছ ডিম ছেড়েছে।

হালদা গবেষক, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের জীববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. শফিকুল ইসলাম বলেন, মঙ্গলবার সকাল ৬ টার দিকে হালদায় ডিম ছেড়েছে কার্পজাতীয় মা মাছ।তবে গত সোমবার বজ্রপাতসহ ব্যাপক বৃষ্টির হলে হালদায় পাহাড়ি ঢল প্রবেশ করলে ডিম ছাড়ার অনুকুল পরিবেশ সৃষ্টি হয়।ডিম সংগ্রহকারীরা জাল আর নৌকা নিয়ে ডিম সংগ্রহ করেন।প্রতিটি নৌকায় গড়ে দুই থেকে আড়াই বালতি করে ডিম সংগ্রহ করেন। চলতি মাসের ৬ মে থেকে ১০ মে পর্যন্ত হালদায় কার্প জাতীয় মাছের ডিম ছাড়ার অমাবস্যার জোঁ চলছে বলেও জানান তিনি।

চট্টগ্রাম জেলা জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ জানান, প্রাথমিক ভাবে হালদায় মা মাছ নমুনা ডিম ছেড়েছে। তবে ডিমের পরিমানে একটু বেশি। রাতে বজ্রপাতসহ পর্যাপ্ত বৃষ্টি হলে পুরোদমে ডিম ছাড়ার সম্ভাবনা রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net