1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
উপজেলা নির্বাচন: বাঁশখালীতে তিন পদে ১৪ জনের মনোনয়ন দাখিল - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জ্বালানি সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর ক্যানসারে আক্রান্ত সাংবাদিক ফারজানা আফরোজ কুমির চিকিৎসায় সহায়তার আবেদন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের মর্যাদা ও বৈষম্য দূরীকরণে জাতীয়করণের দাবি  মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় শ্রীপুরে সোনালী ব্যাংকের এটি,এম বুথের উদ্বোধন  নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও ব্লিচিং পাউডার বিতরণ  নবীনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা নৈতিক চিত্তের মানুষ তৈরি করতে হলে শিক্ষার্থীদের আদব শিক্ষায় গুরুত্ব দিতে হবে : এস এম আকাশ শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

উপজেলা নির্বাচন: বাঁশখালীতে তিন পদে ১৪ জনের মনোনয়ন দাখিল

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ৩৩৭ বার

ষষ্ঠ উপজেলা পরিষদের চতুর্থ ধাপের নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিনে বাঁশখালীতে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন ১৪ জন প্রার্থী।

বৃহস্পতিবার (৯ মে) জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসকের (সার্বিক) কাছে প্রার্থীরা মনোনয়ন জমা দেন।

জেলা প্রশাসন কার্যালয়ের তথ্যানুযায়ী, বাঁশখালী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ প্রার্থী মনোনয়ন জমা দেন।

বাঁশখালীতে চেয়রাম্যানের পদে মনোনয়ন দাখিল করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের শ্রমবিষয়ক সম্পাদক খোরশেদ আলম, দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোজাম্মেল হক সিকদার, মো. ইমরানুল হক, জাহিদুল হক চৌধুরী মার্শাল, বাঁশখালীর সাবেক পৌর মেয়র শেখ ফখরুদ্দীন চৌধুরী। ভাইস চেয়ারম্যান পদে আক্তার হোসাইন, আরিফুর রহমান, ইমরুল হক চৌধুরী, মো. আরিফুজ্জামান, এম.এ মালেক, মো. ওসমান গণি। মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাবেক উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) রেহেনা আকতার কাজমী, নুরীমন, ইয়ামুন নাহার।

বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. হারুন মোল্লা বলেন, চতুর্থ দফা উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল আজ। তিন পদের বিপরীতে মোট ১৪ টি মনোনয়ন জমা পড়েছে। এর মধ্যে চেয়রাম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়ন জমা দেন। আগামী ১২ মে মনোনয়ন যাচাই বাছাই করা হবে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ১৩ থেকে ১৫ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৯ মে। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২০ মে। ভোটগ্রহণ হবে ৫ জুন

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net