1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে ৩ মাদক ব্যবসায়ি গ্রেফতার , মাদক উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : মীর হেলাল চন্দনাইশে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে ১,২৮০ বন্যার্ত পরিবার পেল নগদ সহায়তা, হাইজিন কিট ও ত্রাণ” চন্দনাইশের বরমায় ৩ হাজার ৫০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ জুলাই-আগস্টের শহীদদের স্মরণে ছাত্রদলের দোয়া মাহফিল আল-মুঈন ত্রাণ তহবিল কর্তৃক বন্যাদুর্গতদের নগদ অর্থ বিতরণ কিশোরগঞ্জে ৭ম শ্রেণীর স্কুলছাত্রী অপহরণ, সপ্তাহ পরেও হয়নি উদ্ধার মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা  শুরু শিক্ষা মন্ত্রণালয়ের ২২ কম্পিউটারের হার্ডডিস্ক উধাও, থানায় অভিযোগ সোনারগাঁয়ে কুপিয়ে হত্যা: বিএনপি নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ চকবাজার থানা কমিটি কর্তৃক সাইবার ইউজার দলের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গুজব/তথ্য সন্ত্রাস প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা ও দোয়া মাহফিল

ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে ৩ মাদক ব্যবসায়ি গ্রেফতার , মাদক উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৫ মে, ২০২৪
  • ২৯০ বার

মোঃ মজিবর রহমান শেখ,

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি

ঠাকুরগাঁও জেলা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার সহ ৩ ব্যবসায়িকে গ্রেফতার করা হয়। ২৫ মে শনিবার ঠাকুরগাঁও জেলা পুলিশ উল্লেখিত বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে। ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক জানান, ঠাকুরগাঁও জেলা পুলিশের পক্ষ থেকে গত ২৪ ঘন্টায় ৩০ বোতল ফেনসিডিল, ১২০ গ্রাম শুকনো গাঁজা এবং ২০ পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেট উদ্ধার করা হয়। তিনি জানান, বালিয়াডাঙ্গী থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউপির পশ্চিম সরলিয়া গ্রামের মৃত সোয়ার উদ্দীনের ছেলে মো: দাবার উদ্দীন (৬২) কে ৩০ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার করা হয়।

অপরদিকে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া হাই স্কুলের সামনে পাকা রাস্তার উপরে সন্দেহভাজন ব্যক্তি মো: মানিক (৩১) কে ১২০ গ্রাম শুকনো গাঁজা সহ গ্রেফতার করে রুহিয়া থানা পুলিশ। সে অত্র থানাধীন সেনিহারী মধ্যপাড়া গ্রামের মো: আলাব উদ্দীন ওরফে আলাউদ্দিনের ছেলে। একই সাথে পীরগঞ্জ থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে রঘুনাথপুর মৌজাস্থ পীরগঞ্জ উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের সামনে থেকে ২০ পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় পীরগঞ্জ উপজেলার সিন্দুনা গ্রামের মো: ইসমাইল হোসেনের ছেলে মো: রশিদ (৪৩) কে গ্রেফতার করে পুলিশ। বিভিন্ন থানায় মাদকবিরোধী অভিযানে গ্রেফতারকৃত ৩ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়। অপরাধ দমন ও শান্তি শৃংখলা রক্ষা এবং মাদক নির্মুলে ঠাকুরগাঁও জেলা পুলিশ সদা তৎপর রয়েছে বলে জানান, পুলিশ সুপার।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net