ঢাকা   ০৮:৫৫:৪৬ পিএম, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরায় ১ হাজার ১২০মিলি লিটার মদসহ পুলক বিশ্বাস (৫৬) নামে ১ জন গ্রেফতার আন্তমন্ত্রণালয় বৈঠকে সিদ্ধান্ত বিজয় দিবসে দেশজুড়ে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় নিকারের সভায় নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন কুমিল্লায় প্রতিষ্ঠা করা হবে বিকেএসপি: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক মরহুম এ কে এম ফজলুল কাদের চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পাঁচ দফা দাবিতে কক্সবাজারে নিকাহ রেজিস্ট্রারদের কর্মবিরতি মানববন্ধন ও অবস্থান কর্মসূচি মুসলিমপাড়া মারকাজুল হুদা মাদরাসা ও নূরানী কিন্ডার গার্টেন’র অভিভাবক সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তন: পৃথিবীর অস্তিত্ব রক্ষায় এখনই কার্যকর পদক্ষেপ জরুরি দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার  গোপালগঞ্জের নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

পোকখালী’র ইউপি চেয়ারম্যান জামিনে মুক্ত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
  • ২৮৩ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

সেলিম উদ্দীন, ঈদগাঁও

নির্বাচন কর্মকর্তাদের ভয়ভীতি প্রদর্শন করে ব্যালেট বাক্স ছিনতাইয়ের চেষ্টা,পুলিশের উপর হামলাসহ
বিভিন্ন অভিযোগে দায়েরকৃত দু’টি মামলা থেকে জামিন পেয়েছে ঈদগাঁও উপজেলার ২নং পোকখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক আহমদ।

২৮ মে (মঙ্গলবার) দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত থেকে তিনি জামিন পান বলে জানান রফিক আহমদের আইনজীবী।

জানা যায়, গেল ২৮ এপ্রিল ঈদগাঁও উপজেলার ৫ ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে চেয়ারম্যান পদে ঢোল প্রতীক নিয়ে অংশ নিয়েছিল বর্তমান চেয়ারম্যান রফিক আহমদ।
এদিন ভোট গণনার সময় কর্তব্যরত পুলিশ ও সংশ্লিষ্ট কেন্দ্রে নিয়োজিত নির্বাচন কর্মকর্তাদের উপর হামলা চালিয়ে ব্যালেট বাক্স ছিনতাই, মারধরের অভিযোগ তুলে ২৯ এপ্রিল পুলিশ পরিদর্শক এসএম শাকিল হাসান বাদী হয়ে ঈদগাঁও থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার পর অভিযুক্ত চেয়ারম্যান রফিক আহমদ নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে গেলে মেডিকেল রিপোর্ট না পাওয়া পর্যন্ত এক সপ্তাহের জন্য অস্থায়ী জামিন দেন আদালত।

পরে মেডিকেল রিপোর্ট আদালতে পৌঁছলে ১৪ মে, জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করতে যায় রফিক আহমদ। এ দিন আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এরইমধ্যে নির্বাচনী কাজে দায়িত্ব পালন করা কর্মকর্তাদের উপর হামলার অভিযোগে ঈদগাঁও থানায় আরো একটি মামলা দায়ের করেন জেলা নির্বাচন অফিসার মোঃ নাজিম উদ্দীন। স্থানীয় সরকার ইউনিয়ন নির্বাচন বিধিমালা ২০১০ এর ৭৪(৩) ধারায় মামলাটি রেকর্ড হয়।

উল্লেখ্য, রফিক আহমদ ২০১৬ সালে কারাগার থেকে চেয়ারম্যান নির্বাচিত হয়ে প্রায় ৮ বছর পোকখালী ইউনিয়নের মানুষের সেবা করেছেন।২০২৪ সালের ২৮ এপ্রিল সাধারণ নির্বাচনে অংশ নিয়ে দ্বিতীয় বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হন তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি