1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঝিনাইদহে অধ্যক্ষ আফসার উদ্দীন আহম্মেদের ১৩তম মৃত্যুবার্ষিকী পালিত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
৫ই সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে নোয়াখালী শহর জামায়াতের উদ্যোগে স্বাগত মিছিল  টানা ৪০ দিন মসজিদে নামাজ আদায়: শিশুদের হাতে পুরস্কার হিসেবে সাইকেল তুলে দিল  চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে আদিবা রহমান মারা যায় মাগুরায় নানা আয়োজনে জন্মাষ্টমী পালন কোম্পানীগঞ্জে শহীদ আমান উল্যাহ ফারুকের ৫৫তম শাহাদাত বার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া  কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের ৫ সেপ্টেম্বর লংমার্চ: সোনারগাঁয়ে চার স্পট পরিদর্শন প্রস্তুতি প্রায় সম্পন্ন ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩ ইরান যুদ্ধ দীর্ঘায়িত করছেন ট্রাম্প, চলছে ২০২৭ সালের প্রস্তুতি বাড়বে বাংলাদেশ-মালয়েশিয়া ফ্লাইট, সহজ হবে ভিসা

ঝিনাইদহে অধ্যক্ষ আফসার উদ্দীন আহম্মেদের ১৩তম মৃত্যুবার্ষিকী পালিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৭ এপ্রিল, ২০২০
  • ৩৯২ বার

মাজেদ রেজা বাঁধন, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ সদর উপজেলার বংকিরা গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট শিক্ষাবিদ, ভাষা ও সাহিত্যের উপর একাধিক গ্রন্থের লেখক অধ্যক্ষ আফসার উদ্দীন আহম্মেদের ১৩তম মৃত্যু বার্ষিকী (২৬ এপ্রিল রোববার) পালিত হয়। একান্ত ঘরোয়া পরিবেশে পারিবারিকভাবে দিবসটি পালনে আয়োজন করা হয় দোয়ার অনুষ্ঠানের। ২০০৭ সালে ২৬ এপ্রিল তিনি ঢাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনার পর হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। সে সময় তিনি ঢাকার মিরপুর শহীদ জিয়া মহিলা কলেজের অধ্যক্ষ ছিলেন। দিবসটি পালনে রোববার সকালে ঝিনাইদহ পৌর গোরস্থানে মরহুমের কবর জিয়ারত, কোরআনখানি এবং ঝিনাইদহের ব্যাপারীপাড়া, সদর উপজেলার বংকিরা ও কালুহাটী নানা কর্মসুচি পালিত হয়। শিক্ষাবিদ আফসার উদ্দীন আহম্মেদ ঝিনাইদহ সদর উপজেলার রামনগর এ এন্ড জে কলেজে অধ্যক্ষ হিসেবে কর্মজীবন শুরু করেন। এরপর তিনি কালীগঞ্জ মাহতাব উদ্দীন ডিগ্রি কলেজ, মাদারীপুরের চরমুগুরিয়া ডিগ্রী কলেজ, মহেশপুর ডিগ্রী কলেজে অধ্যক্ষ হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। মৃত্যুর আহ পর্যন্ত তিনি ঢাকার মিরপুর শহীদ জিয়া মহিলা কলেজের অধ্যক্ষ ছিলেন। তার অনেক গ্রন্থ প্রকাশের পথে রয়েছে। দিকদর্শন থেকে প্রকাশিত অধ্যক্ষ আফসার উদ্দীনের লেখা ডিগ্রি, বিসিএস ও স্নাতক শ্রেনীর জন্য বাংলা ব্যাকরণ ব্যাপক সাড়া জাগায়। শিক্ষাবিদ আফসার উদ্দীন আহম্মেদ ঝিনাইদহের সিনিয়র সাংবাদিক আসিফ কাজলের চাচা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net