1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিতাসে ৩ দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
স্বৈরাচারের ফেরার পথ খুলে দিলে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি হবে: প্রধানমন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন নোয়াখালীর কোম্পানীগঞ্জে ৭০% ভর্তুকি ও বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ দুপুরে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেবেন ইশরাক হোসেন মাগুরায় ভ্রাম্যমান আদালত কর্তৃক ৩ ইটভাটাকে ১৫লাখ টাকা জরিমানা সোনারগাঁয়ে কাজীর ওপর হামলার প্রতিবাদ, জড়িতদের গ্রেফতারের দাবি জামায়াতের মাগুরায় মাদক বিরোধী অভিযানে নারীসহ গ্রেফতার -২ ৪ হাজার পিস ইয়াবা, ১টি প্রাইভেট কার ১টি মোটরসাইকেল ও ৬ লক্ষ টাকা উদ্ধার! মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের খুলনা বিভাগীয় লং মার্চের প্রস্তুতি সভা অনুষ্ঠিত রামগড়ে দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চাল বিতরণ, বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা সাতকানিয়া আমিলাইষে দুর্গোৎসবে ১০০ পরিবারকে বস্ত্র উপহার দিলে ব্যবসায়ী মিজানুর রহমান 

তিতাসে ৩ দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ৫০৫ বার

মোঃ জুয়েল রানা, তিতাস প্রতিনিধি:

কুমিল্লার তিতাস উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ দিন ব্যাপী কৃষি মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১১জুন) বেলা ১২ টায় উপজেলা পরিষদ মাঠে এই মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসান। উদ্বোধন শেষে মেলার বিভিন্ন স্টল প্রদর্শন করে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসান। সভায় স্বাগত বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোস্তাফিজ, আরও বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) আশিক উর রহমান, ওসি কাঞ্চন কান্তি দাস, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন ভূইয়া, সদর কড়িকান্দি ইউপি চেয়ারম্যান সাইফুল আলম মুরাদ। এছাড়াও আরও উপস্থিত ছিলেন, সাতানী ইউপি চেয়ারম্যান সামসুল হক সরকার, বলরামপুর ইউপি চেয়ারম্যান মো. নুর নবী, জিয়ারকান্দি ইউপি চেয়ারম্যান হাজ্বী আলী আশরাফ ও মজিদপুর ইউপি চেয়ারম্যান মো.জাহাঙ্গীর আলম সরকারসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত কৃষাণ-কৃষাণীগণ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net